Vidyasagar University

Vidyasagar University: ডেটা সায়েন্স, জনস্বাস্থ্য সহ একাধিক স্বল্পমেয়াদী কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, দ্রুত আবেদন করুন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: চলতি শিক্ষাবর্ষেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (CCAE)-র উদ্যোগে একাধিক স্বল্পমেয়াদি কোর্স (Certificate Course or Diploma Course) করানো হবে। এই সমস্ত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের মেয়াদ তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত। সম্প্রতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.vidyasagar.ac.in) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মহামারিবিদ্যা ও জনস্বাস্থ্য (Epidemiology and Public Health) সাঁওতালি (Olchiki Script), ডেটা সায়েন্স (Data Science), অরণ্য এবং বন্যপ্রাণ সংরক্ষণ (Forest and Wild Life Conservation), ইংলিশ ফর অল (English for All) এবং অ্যাজাইল সফটঅয়্যার ডেভেলপমেন্ট (Agile Software Department)- এই ৬টি কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে কোর্সগুলিতে ভর্তি হওয়া যাবে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি:

কোর্সগুলিতে আসনসংখ্যার পরিমাণ যথাক্রমে- ৪০, ১০০, ৪০, ৫০, ৪০ এবং ৬০। কোর্স ফি-র পরিমাণ ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৪,০০০ টাকা। বিভিন্ন বিষয়ের ক্লাস হবে সপ্তাহে দুই থেকে চার দিন পর্যন্ত। কোর্সের মেয়াদ ৩ মাস থেকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত। পড়ুয়া, গবেষক, চাকুরিজীবী থেকে শুরু করে সকলেই এই কোর্সগুলি করতে পারবেন। কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর তা অফলাইনে জমা করতে হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) CCAE-র অফিসে (পণ্ডিত রবিশঙ্কর ভবনের দোতলায়)। আবেদনপত্রের স্ক্যান কপি এবং পেমেন্টের রসিদ নির্দিষ্ট মেল আইডিতে (বিজ্ঞপ্তিতে উল্লিখিত) পাঠাতে হবে। আবেদনমূল্য বাবদ ২০০ টাকা এবং কোর্স ফি জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে (এবং আবেদনপত্রে) উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই বিষয়ে বাকি তথ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ফোন করতে পারেন CCAE কর্তৃপক্ষ প্রদত্ত এই নম্বরে- 8373861707।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago