Art and Culture

Midnapore: বালেশ্বরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইয়ুথ ফেস্টিভ্যালে বিদ্যাসাগরের পড়ুয়াদের সাফল্য, নজর কাড়ল মেদিনীপুর কলেজের পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: ৩৯তম অল ইন্ডিয়া ইয়ুথ ফেস্টিভ্যাল (ইস্টার্ন জোন)-এ সাড়াজাগানো সাফল্য অর্জন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গত ২৭ থেকে ৩১ জানুয়ারি, ইস্টার্ন জোনের সমস্ত বিশ্ববিদ্যালয়কে নিয়ে ওড়িশার বালেশ্বরের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ে এবার অনুষ্ঠিত হয় এই ইয়ুথ ফেস্টিভ্যাল। সাংস্কৃতিক শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর, ৩১ জানুয়ারি পর্যন্ত চলে নৃত্য, সঙ্গীত, নাটক, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রত্যেক বিষয়ের পঞ্চম স্থান অবধি বিজয়ীদের বেছে নেওয়া হয়।

বালেশ্বরে সাফল্যের মঞ্চে:

বিজ্ঞাপন:

প্রতিযোগিতায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৮টি বিষয়ে প্রথম ৫-এর মধ্যে জায়গা করে নেন। এর মধ্যে মেদিনীপুর কলেজের পড়ুয়া ৬ জন। ওয়েস্টার্ন ভোকাল (একক)-এ তৃতীয় স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজের ছাত্রী উজ্জ্বয়িনী দাশগুপ্ত। বিতর্ক বা ডিবেটে তৃতীয় স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজের ছাত্রী শ্রীজিতা ঘোষ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন চক্রবর্তী। ওয়েস্টার্ন ভোকাল (গ্রুপ)-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের টিম তৃতীয় স্থান দখল করে। ফোক অর্কেস্ট্রা ও ক্লাসিক্যাল ইন্সট্রুমেন্টাল (একক) এবং গ্রুপ সং (ভারতীয়)-এ চতুর্থ স্থান অর্জন করেন। লোকনৃত্য ও মূকাভিনয়ে পঞ্চম স্থান অধিকার করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তৃতীয় স্থানাধিকারী ৩টি টিম- ডিবেট, ওয়েস্টার্ন ভোকাল (একক) ও ওয়েস্টার্ন ভোকাল (গ্রুপ) জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যা অনুষ্ঠিত হবে চেন্নাইতে, চলতি বছরের মার্চ মাসে। সফল পড়ুয়াদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ।

বিজয়ীরা:

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি মাসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট-এর উদ্যোগে আন্তঃকলেজ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। প্রথম স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজের ইংরেজী বিভাগের ছাত্রী শ্রীজিতা ঘোষ, দ্বিতীয় স্থান অধিকার করেন শ্রীতমা মেহেতা এবং তৃতীয় স্থান অধিকার করেন দেবায়ন চক্রবর্তী। এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন উপাচার্য এবং ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, ড. অশোক কুমার। এই প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরাও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। মেদিনীপুর কলেজের পড়ুয়াদের এই সাফল্যের জন্য তাঁদের অভিনন্দিত কলেজের অধ্যক্ষ ড. অসিত পন্ডা।

সংবর্ধিত:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago