Sports

Midnapore: ‘মেয়েরা একদিন বিশ্বকাপ খেলবে’, স্বপ্ন দেখালেন IFA প্রেসিডেন্ট; ইস্টজোন ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের আসর বসলো মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: দেশের পূর্বাঞ্চলের (ইস্ট জোনের) ২৭টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজ, সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্ট’ (ইস্ট জোন ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট- উইমেন)। চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবার ইস্টজোনের খেলাগুলি আয়োজনের দায়িত্ব পেয়েছে। সহযোগিতা করছে এআইইউ (অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস)। এর আগে ২০২৩ সালে এই আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্টের জাতীয় বা সর্বভারতীয় স্তরের খেলাগুলি সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিম:

বিজ্ঞাপন:

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে। উপস্থিত ছিলেন আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপককুমার কর, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা প্রমুখ। সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত, আগামী ৫ দিন ধরে শহিদ ক্ষুদিরাম ক্রীড়াঙ্গন ছাড়াও মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে খেলাগুলি অনুষ্ঠিত হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপককুমার কর জানান, ‘এ এক গর্বের বিষয়। মেদিনীপুরের মাটিতে আগামী ৫ দিন ধরে মহিলা ফুটবলের মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে।’ তিনি জানান, পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, অ্যাডামাস ইউনিভার্সিটি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের পি.টি রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয়, মণিপুর বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি, বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়, কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস প্রভৃতি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে ইস্ট জোনের এই খেলায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ জয়ন্ত কিশোর নন্দী বলেন, ‘বিভিন্ন রাজ্যের ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস ভিন্ন ভিন্ন। সেভাবেই আমরা প্রস্তুত হয়েছি। ২৭টি দলের থাকা ও খাওয়াদাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছ।’

ইস্ট জোনের ফুটবল টুর্নামেন্ট:

আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আয়োজন ও পরিকাঠামো দেখে আমি মুগ্ধ।’ তিনি এও বলেন, ‘র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকায়, ভারতের পুরুষ ফুটবল দলের বিশ্বকাপ খেলার আশা ক্ষীণ। তবে, মহিলাদের সম্ভাবনা অনেক উজ্জ্বল। যেকোন সময় বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ মিলতে পারে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী কাপের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গেও মহিলা ফুটবলের অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে। এই টুর্নামেন্ট থেকেও যাতে প্রতিভাবান মহিলা ফুটবলারদের বেছে নেওয়া হয়, আয়োজকদের আমরা সেই পরামর্শ দিয়েছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

7 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago