Categories: Uncategorized

Midnapore: মাত্র ৩ মাস আগেই চলে গেছে বাবা, শিশু দিবসের দিনই শালবনীর ছোট্ট মেঘাও পাড়ি দিল না ফেরার দেশে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: মাত্র ৩ মাস আগে লিভারের অসুখে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বাবার। আজ, শিশু দিবসের দিন (১৪ নভেম্বর) বছর দুয়েকের ছোট্ট মেঘাও পাড়ি দিল না ফেরার দেশে! মঙ্গলবার দুপুরে বাড়ির ঠিক পাশের পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হল মাত্র ২ বছর ২ মাস বয়সী মেঘা মাহাত’র। ঘটনা ঘিরে শোকে মুহ্যমান পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের জলহরি গ্রামের বাসিন্দারা। সব হারিয়ে শুধুই হাহাকার করে চলেছেন ছোট্ট মেঘা’র মা মৌসুমী মাহাত।

ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায় :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর একটা-দেড়টা নাগাদ বাড়ির উঠোনেই খেলা করছিল ছোট্ট মেঘা। হঠাৎই সকলের অগোচরে বাড়ির ঠিক পাশের পুকুরে নেমে যায় সে। আর সেখানেই তলিয়ে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে, কিছুক্ষণ পর বাড়ির উঠোনে মেয়েকে দেখতে না পেয়ে, খোঁজাখুঁজি শুরু করেন মা। ডেকে আনেন প্রতিবেশীদেরও। সকলে মিলে খোঁজাখুঁজির সময়ই পুকুরে ছোট্ট মেঘা’র দেহ ভেসে উঠতে দেখেন! দ্রুত উদ্ধার করে স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় বিকেল পর্যন্ত পরিবারের তরফে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে ছোট্ট মেঘার। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘার বাবা, পেশায় দিনমজুর সুশান্ত মাহাত মাস তিনেক আগেই লিভারের অসুখে আক্রান্ত হয়ে মারা গেছেন। মা মৌসুমী মাহাত-র বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল ছোট্ট মেঘা। মাত্র তিন মাসের ব্যবধানে তাকেও হারিয়ে শোকে পাথর হয়েছেন তিনি! স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, শোকাহত ওই পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিক প্রশাসন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago