দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: ‘শিশু দিবস’ (১৪ নভেম্বর) উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দুই প্রান্তে দুঃস্থ শিশুদের হাতে শিক্ষা সামগ্রী ও উপহার তুলে দেওয়া হল দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। ‘স্মাইল’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মৌপাল, জলহরি, চ্যাংশোল এবং জাড়া গ্রামের শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র এবং এলাকার প্রায় ৫০ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা-সামগ্রী ও জামাকাপড় তুলে দেওয়া হয় মঙ্গলবার। সংস্থার তরফে এই নিয়ে তৃতীয়বার ‘শিশু দিবস’ কর্মসূচি পালন করলো তারা। মঙ্গলবার উপস্থিত ছিলেন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসূনকুমার পড়িয়া, পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ সুদীপ কুমার কর সহ অন্যান্যরা।
অন্যদিকে, প্রতি বছরের মতো এবারও ‘শিশুদিবস’ উপলক্ষ্যে ‘কুইজ ব্যাংক, মনোহরপুর’ এর মানবিক উদ্যোগে এলাকার দুঃস্থ পড়ুয়াদের হাতে নতুন পোশাক, শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের মিষ্টিমুখ করানো হয়। সংস্থার সম্পাদক অনল চক্রবর্তী বলেন, “শুধু গানের লাইনের মাধ্যমে নয়, বাস্তবে আমাদের এই পৃথিবীকে কোটি শিশুদের উপযোগী বাসভূমি গড়ে তুলতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধ্যমতো যদি সবাই এগিয়ে আসেন, তাহলে এই পিছিয়ে পড়া বাচ্চারা কল্পনাতিত ভাবে এগিয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…