Tragic Death

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! বাবা-মা গিয়েছিলেন চাষের কাজে, পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুকন্যার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: শনিবার বারবেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদের কাজলা এলাকায় নিজেদের বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হল দুই শিশু কন্যার! জানা গেছে, শিশু দুটি একই পরিবারের। তাদের বাবা-মা’রা গিয়েছিলেন চাষের কাজে, বাড়িতে বড়রা কেউ ছিলেন না। সেই সময়ই খেলতে খেলতে কোনো কারণে পুকুরে নেমে যায় তারা। এরপরই, ঘটে যায় চরম দুর্ঘটনা! প্রিয়াঙ্কা ও সুস্মিতা নামে ছোট্ট দুই বোন জলে ডুবে যায়। স্থানীয়রা এসে যখন তাদের উদ্ধার করে, ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

মর্মান্তিক দুর্ঘটনা :

স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের দুই ভাইয়ের দুই মেয়ে, তাদের বয়স যথাক্রমে আড়াই বছর ও সাড়ে তিন বছর। শিশু দুটির বাবা-মা’রা জমিতে কাজ করতে গিয়েছিলেন। তাঁরা দীনমজুরির কাজ করেন। সেই সময় পাশের বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল প্রিয়াঙ্কা ও সুস্মিতা। সেই সময়ই কোনোভাবে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা! সুস্মিতার বাবা গোপীনাথ মাণ্ডি জানান, “আমরা চাষের কাজে গিয়েছিলাম। ওরা খেলছিল অন্যান্য বাচ্চাদের সাথে। হঠাৎ মাঠে থাকাকালীন ফোন করে আমাদের জানায়, তাড়াতাড়ি আয় এই ঘটনা ঘটে গেছে! সকলে মিলে বেল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা বলেন সব শেষ!” একই কথা জানান প্রিয়াঙ্কা’র বাবাও। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবার সহ গোটা এলাকায়!

বেলদা থানা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

1 week ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago