Tragic Death

Tragic Death: মর্মান্তিক!‌ ‘ধর্মের ষাঁড়’ প্রাণ নিল পশ্চিম মেদিনীপুরের ধর্ম ঘোষের, কোল্ড স্টোরেজে আলু রাখতে এসে চরম পরিণতি কৃষকের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: মঙ্গলবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! ‘ধর্মের ষাঁড়’ এর গুঁতোয় প্রাণ গেল কৃষক ধর্ম ঘোষের। কোল্ড স্টোরেজে আলু রাখতে এসে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার নিউ দণ্ডপাট কোল্ড স্টোরেজের সামনে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ধর্ম ঘোষ। বাড়ি আনন্দপুর থানার চিঁয়াপাট এলাকায়। এদিকে, ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পৌঁছেছে আনন্দপুর থানার পুলিশ। তবে, ষাঁড়-টিকে কেন আগে থেকেই তাড়িয়ে দেওয়া হয়নি, তা নিয়ে কোল্ড স্টোরেজের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্য থেকে এলাকাবাসী।

ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে :

জানা গেছে, এদিন দুপুরে আলু চাষি ধর্ম ঘোষ গরুর গাড়িতে করে নিজের চাষের আলু রাখতে এসেছিলেন ওই কোল্ড স্টোরেজে। কোল্ড স্টোরেজের প্রধান গেট পেরিয়ে যাওয়ার পরে হঠাৎই কোল্ড স্টোরেজের সামনে থাকা একটি ষাঁড় গরুর গাড়ির সামনে এসে গরুর সঙ্গে লড়াই লেগে যায়। আর সেই লড়াইয়ের মাঝে পড়ে যান ধর্ম। ষাঁড়ের গুঁতো খেয়ে তিনি গরুর গাড়ি সামনে পড়ে যান এবং তাঁর পেটে ঢুকে যায় ষাঁড়ের শিং। এমনকি, গরুর গাড়ির চাকা গড়িয়ে মাথার উপর দিয়ে চলে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! ঘটনায় দেখা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে কোল্ডস্টোরেজ সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

সেই ষাঁড় :

কৃষক ধর্ম ঘোষ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago