দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: হঠাৎ বজ্র-বৃষ্টির প্রকোপে প্রাণ গেল এক গৃহবধূর! বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকায় বজ্রপাতে মৃত্যু হল দীপালি বাগ নামে এক মহিলার। চন্ডীকলা গ্রামে তাঁর বাড়ি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনন্দপুরের জুগনীর জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন বছর ৪৫ এর গৃহবধূ দীপালি। দুপুর তিনটে-সাড়ে তিনটা নাগাদ শুরু হওয়া প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাতের সময়, বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর! খবর পেয়ে, আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার এবং এলাকায়!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…