Administration

পশ্চিম মেদিনীপুরের স্কুলে স্কুলে এবার ‘ফলের বাগান’! জেলা প্রশাসনের উদ্যোগে খুশি শিক্ষক-অভিভাবকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: ছাত্র-ছাত্রীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং সবুজায়নের উদ্দেশ্যে রাজ্য সরকার আগেই পরিকল্পনা করেছিল, এবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করা হচ্ছে। বিদ্যালয় চত্বরে লাগানো হবে ফলের গাছ। পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় এক হাজার স্কুল’কে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। ‘একশো দিনের কাজ’ প্রকল্পকে কাজে লাগিয়ে স্কুলে স্কুলে ফলের চারা রোপন করা হবে। এর ফলে সবুজায়ন এবং সুস্থ পরিবেশ যেমন গড়ে উঠবে, ঠিক তেমনই অপুষ্টিতে ভোগা শিশুদের ভিটামিনের চাহিদাও কিছুটা পূরণ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাই, অভিভাবক এবং শিক্ষক’রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেলাশাসকের কার্যালয় :

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৫০০ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০৪৬ টি উচ্চ বিদ্যালয় আছে, এর মধ্যে ৫৮০ টি প্রাথমিক বিদ্যালয়, ২৪৩ টি উচ্চ বিদ্যালয় এবং ২৪২ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফলের বাগান তৈরি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এছাড়াও, ৬ টি মাদ্রাসা ও ৪ টি আশ্রম হস্টেলেও বাগান তৈরি করা হবে বলে জানা গেছে। অন্যদিকে, জেলার প্রায় ১০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ১ টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং ৪ টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ফলের বাগান গড়ে উঠতে চলেছে। সবমিলিয়ে প্রায় ৮৬, ৩৮৪ টি চারাগাছ লাগানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী জানিয়েছেন, “সবুজায়ন ও সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের দিকটিও উন্নত হবে। বিভিন্ন বিদ্যালয়েই ইতিমধ্যে এই ধরনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে বা হচ্ছে; তার সাথে প্রশাসনের এই উদ্যোগ, সেই প্রক্রিয়া’কে আরও ত্বরান্বিত করবে।”

ফলের বাগান (প্রতীকী ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago