Suicide

Midnapore: জাতীয় সড়কের পাশে একটি কারখানার ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত শালবনীর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার মকরামপুর এলাকায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ:জাতীয় সড়কের পাশে পশ্চিম মেদিনীপুরের মকরামপুর এলাকায় অবস্থিত একটি নামকরা কারখানার ট্রান্সপোর্টের কাজে নিযুক্ত এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। যুবকের নাম অভিজিৎ কোলে (বাবার নাম, গণেশ কোলে)। বয়স মাত্র ২১। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি শালবনী ব্লকের কাশীজোড়া সংলগ্ন দেউলকুন্ডা এলাকায়। মকরামপুরের কাছে বাঘাবেরা এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন অভিজিৎ। সোমবার সকালে‌ সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ সংগ্রহ করে সন্ধ্যা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

এই কারখানার ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত ছিলেন যুবক :

জানা গেছে, ২১ বছর বয়সী অভিজিৎ কোলে’র বাড়ি শালবনী থানা এলাকার দেউলকুণ্ডা গ্রামে। সোমবার সকালে তারই এক সহকর্মী ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। স্থানীয়রা উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর, নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা। তরতাজা যুবকের মৃত্যুকে ঘিরে শালবনীতে শোকের ছায়া নেমে এলেও, আত্মহত্যার কারণ নিয়ে বিশদ কিছু জানা যায়নি এখনও!

অভিজিৎ কোলে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago