Accident

Kharagpur: পিকাপ ভ্যানের টায়ার ফেটে বিপত্তি, খড়্গপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১, আহত প্রায় ১০ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: ঝাড়গ্রামের বালিভাষার মুরগির হাটে যাওয়ার পথে পিকাপ ভ্যানের টায়ার ফেটে উল্টে গেলো গাড়ি! মৃত্যু হলো একজনের। আহত প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকায় ৬নং জাতীয় সড়কে। নিহত এবং আহতরা মেদিনীপুর সদর ব্লকের ৭ নম্বর বনপুরা এলাকার বাসিন্দা। মৃতের নাম শেখ আল্লা রাখা (৪০) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আহতদের আনা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজে:

বিজ্ঞাপন:

জানা গিয়েছে, প্রায়ই ঝাড়গ্রামের বালিভাষার মুরগির হাটে যান বনপুরা এলাকার ব্যবসায়ীরা। সোমবার সকালেও একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন ২০-২২ জনের একটি দল। জাতীয় সড়কে পিক আপ ভ্যানটির পিছনের একটি টায়ার ফেটে গিয়েই বিপত্তি ঘটে বলে পুলিশের অনুমান। ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় বলেন, ‘মুরগি হাটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলে মিটিং এ যোগ দিতে যাচ্ছি, আহতদের পরিজনদের সাথে যোগাযোগ রয়েছে। স্থানীয় নেতৃত্বদের পাঠানো হয়েছে।’

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago