Social Work

Kalpataru: বর্ষবরণের রাতে ‘শীতবস্ত্র’ নিয়ে পশ্চিম মেদিনীপুরের বিডিও আদিবাসী অধ্যুষিত এলাকায় হাজির হলেন ‘কল্পতরু’ রূপে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি:বর্ষবরণের রাতে আনন্দ, হই-হুল্লোড়ে মেতে উঠলেন সাধারণ মানুষ। তবে, দারিদ্র্য অধ্যুষিত প্রান্তিক এলাকার মানুষগুলি অবশ্য দূর থেকেই এসব দেখতে অভ্যস্ত। বয়স্ক, দুঃস্থ মানুষগুলি বরং হাড়কাঁপানো ঠান্ডায় শীতের রাতগুলি কিভাবে কাটাবেন, সেই দুঃশ্চিন্তা নিয়েই বাঁচেন। তবে, মাঝেমধ্যে তাদের দুঃশ্চিন্তা দূর করতে ‘কল্পতরু’ রূপে হাজির হন কেউ কেউ! শুক্রবার সন্ধ্যায়, বছরের শেষ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার এমনই এক প্রান্তিক ও দুঃস্থ এলাকার শ্যামলী, চুনিবালাদের কাছে হাজির হলেন তাঁদের প্রিয় বিডিও সাহেব অমিত ঘোষ। আর, কল্পতরু উৎসবের ঠিক আগের দিনই, এভাবেই তিনি যেন অসহায় মানুষগুলোর কাছে হয়ে উঠলেন সাক্ষাৎ কল্পতরু!

অসহায় বৃদ্ধের হাতে শীতের কম্বল :

শুক্রবার সন্ধ্যা পড়ার আগেই, টুনি, শ্যামলী, চুনিবালারা শুনতে পান, তাঁদের দরজায় কেউ যেন একজন কড়া নাড়ছেন! দরজা খুলে দেখেন, অপরিচিত মানুষটি ঠাকুমা কাকিমা বলে ডাক দিচ্ছেন আর তাঁদের জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন! সাথে তিনি এলাকার লোকজনকে বলছেন, “করানোর তৃতীয় ঢেউ আসছে, যখন বাইরে বের হবেন মাক্স পরে বেরোবেন। বার বার সাবান দিয়ে হাত ধোবেন”। গ্রামবাসীরা ভাবেন লোকটি কে? পরে জানতে পারেন, আর কেউ নন, তাঁদের এলাকার বিডিও সাহেব অমিত ঘোষ। টুনি, শ্যামলী বলেন, “এতদিন তো জানতাম কোনো কিছু পেতে গেলে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে যেতে হয়। এ কেমন বিডিও! বাড়িতে এসে শীত বস্ত্র তুলে দিচ্ছেন”! শীতের রাতে আনন্দে আপ্লুত চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষগুলি। শুক্রবার বিকেলের পর থেকে এভাবেই, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে শীতবস্ত্র তুলে দিলেন বিডিও অমিত ঘোষ। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে তুলে দিলেন শীতের পোশাক। পাশাপাশি করোনা তৃতীয় ঢেউ নিয়ে সচেতন করলেন গ্রামবাসীদের।

বিডিও সাহেব যেন হয়ে উঠলেন সাক্ষাৎ কল্পতরু :

শিশুদের হাতে তুলে দিলেন শীতের পোশাক :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago