Salboni

Paschim Medinipur: হারিয়ে যায়নি সততা! শালবনীর দুই সিভিকের সহায়তায় হারিয়ে যাওয়া স্মার্টফোন আর টাকা ফিরে পেলেন যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: এখনও হারিয়ে যায়নি সততা! দুই সিভিক ভলান্টিয়ারের সহৃদয়তায় হারিয়ে যাওয়া স্মার্টফোন আর টাকা ফিরে পেলেন যুবক। চারিদিকে যখন ভুরি ভুরি স্মার্টফোন চুরি যাওয়ার অভিযোগ উঠছে, ঠিক সেই সময়ই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার দুই সিভিক ভলান্টিয়ারের সততা ও মানবিকতা মুগ্ধ করল জঙ্গলমহলবাসীকে। জানা গেছে, শনিবার দুপুর ঠিক ১২ টা – সাড়ে ১২ টা নাগাদ, শালবনীর কমলা ট্রাফিক মোড়ে একটি কভার দেওয়া স্মার্টফোন পড়ে থাকতে দেখেন কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার, যথাক্রমে- অরূপ ঘোষ ও তাপস কর্মকার। সঙ্গে সঙ্গে তাঁরা যোগাযোগ করেন শালবনী থানা এবং শালবনীর সমাজকর্মী তথা ছত্রছায়া গ্রুপের প্রতিষ্ঠাতা নুতন ঘোষের সাথে। তবে, সমাজমাধ্যমে পোস্ট করার আগেই, ওই নম্বরে ফোন আসে ফোনের মালিকের। এরপর, উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি (ঢ্যাঙাশোল গ্রামের কৃষ্ণ রানা নামে যুবক) ওই ফোন নিয়ে যান এবং ধন্যবাদ জানান কর্তব্যরত দুই সিভিক কর্মী তাপস ও অরূপ-কে।

তাপস ও অরূপের মাঝে কৃষ্ণ :

স্থানীয় সূত্রে জানা গেছে, শালবনীর ঢ্যাঙাশোল গ্রামের কৃষ্ণ রানা নামে বছর ৩০ এর যুবক শালবনী বাজারে এসেছিলেন। বাড়ি ফেরার পথে কোনোভাবে তাঁর পকেট থেকে নতুন কেনা রিয়েলমি স্মার্টফোনটি পড়ে যায়। তবে, ফ্লিপ কভার লাগানো ছিল বলে মোবাইলের ক্ষতি হয়নি। এদিকে, ওই ফ্লিপ কভারের পকেটে আবার ৬৩০ টাকা রাখা ছিল কৃষ্ণ’র। তবে, তাপস ও অরূপের সততায় সে সবকিছুই ঠিকঠাক ভাবে ফিরে পান কৃষ্ণ। দুই সিভিক পুলিশের সততা ও মানবিকতায় মুগ্ধ হয়ে কৃষ্ণ তাঁদের মিষ্টি খাওয়ানোর কথা বলেন। তবে, তাপস ও অরূপ তাতে রাজি না হয়ে জানান, “আমরা আমাদের কর্তব্য করেছি শুধুমাত্র। এভাবেই মানুষের পাশে থাকতে চাই।” দুই সিভিকের সততায় খুশি শালবনী থানার আইসি গোপাল বিশ্বাসও।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago