Science and Technology

Planetary Alignment: গ্রহদের প্যারেড! বিরল মহাজাগতিক দৃশ্য দেখানো হলো মেদিনীপুর কলেজের আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: এক বিরল মহাজাগতিক দৃশ্য। একই সারিতে বা একই লাইনে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ। ঠিক যেন গ্রহদের প্যারেড। যার পোশাকি নাম- Planetary Alignment বা Parade of Planet। ২১ থেকে ২৯ জানুয়ারি, সূর্য ডোবার ঠিক ৪৫ মিনিট পর থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য রাতের আকাশে পর্যবেক্ষণ করা যাবে একটি ভালো বা উন্নত মানের টেলিস্কোপ থাকলেই। আর সবথেকে ভালোভাবে পর্যবেক্ষণ করার দিন ছিল শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি, সন্ধ্যা ৬টা থেকে রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত। মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র পদার্থবিদ্যা (Physics) বিভাগের অধীন এন.সি রানা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র (N.C Rana Sky Observation Centre)-র তরফেও তাই এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখানোর জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল। এদিন সন্ধ্যার পরই কলেজের পাঁচতলায় এই আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। স্কুল-কলেজের ছাত্রছাত্রী তথা পড়ুয়াদের সাথে সাথেই শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল মেদিনীপুর কলেজের পক্ষ থেকে।

বিরল মহাজাগতিক দৃশ্য (প্রতীকী ছবি, গুগল):

বিজ্ঞাপন (Advertisement):

এই বিরল মহাজাগতিক দৃশ্য টেলিস্কোপের মাধ্যমে প্রত্যক্ষ করানো হয়। যা দেখে স্বভাবতই আপ্লুত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা। মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপিকা তনুশ্রী পাল বলেন, “আকাশ পরিস্কার থাকলে এই ধরনের মহাজাগতিক দৃশ্যগুলি উৎসাহিত ও সচেতন পড়ুয়াদের দেখানোর চেষ্টা করে থাকি আমরা। এদিনও তাই করা হয়েছে।” সাধু খাঁড়া নামে এক অভিভাবক তথা শিক্ষক বলেন, “সারিবদ্ধভাবে বেশ কয়েকটি গ্রহকে আমরা দেখতে পেয়েছি। সেই সঙ্গে বৃহস্পতির উপগ্রহগুলিও স্পষ্ট দেখা গেছে।”

শনিবারের আকাশ (ছবিটি তোলা হয়েছে মোবাইল ক্যামেরায়):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago