Recruitment

Big SSC Scam: “সাদা খাতা” জমা দিয়েই হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা! আদালতের নির্দেশে কারচুপি করা OMR প্রকাশ্যে আনলো SSC

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ ডিসেম্বর: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া (1st SLST, 2016) চলাকালীন-ই একটি অডিও ভাইরাল হয়েছিল! যেখানে ওয়েটিং লিস্টে থাকা একজন বৈধ চাকরিপ্রার্থীর উদ্দেশ্যে এক চাকরির ‘দালাল’ বা মধ্যস্থতাকারীকে বলতে শোনা গিয়েছিল, “সাদা খাতা জমা দেওয়ার মজাই আলাদা!” এবার, সত্যি সত্যিই সেই সমস্ত ‘মহান’ শিক্ষক-শিক্ষিকাদের ‘সাদা খাতা’ প্রকাশ্যে এলো। সৌজন্যে অবশ্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর, এই মুহূর্তে সেই সমস্ত ব্ল্যাংক ওএমআর (Blank OMR) ঘিরে নেটদুনিয়া উত্তাল! লজ্জায় মুখ লুকোচ্ছেন এতোদিনে যাঁরা বিভিন্ন কারণে কলকাতা হাইকোর্ট তথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নানা রায়ের সমালোচনা করছিলেন! আজ, মঙ্গলবার দুপুরে তাঁর দেওয়া নির্দেশের প্রেক্ষিতেই সন্ধ্যা নাগাদ স্কুল সার্ভিস কমিশন ৪০-টি ওএমআর সহ শিক্ষক-শিক্ষিকাদের নাম ও রোল নম্বরের তালিকা প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, কেউ বা পুরো ওএমআর সিট-ই ফাঁকা রেখে দিয়েছেন; কেউ আবার ১ টি বা দু’টি পূরণ করেছেন; আবার কেউ ৭-৮ টি পূরণ করেছেন। দু’একজন অবশ্য সবকটি পূরণ করছেন। কিন্তু, তাঁদের ক্ষেত্রেও নম্বরে কারচুপি করা হয়েছে বলে সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখেছেন!

ব্ল্যাঙ্ক ওএমআর:

প্রসঙ্গত, গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কে থাকা স্ক্যান কপি এবং স্কুল সার্ভিস কমিশনের সিস্টেমে থাকা ডিজিটাইজড কপির মধ্যে নম্বরের বিস্তর ফারাক খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও গ্রুপ সি-ডি মিলিয়ে এরকম শিক্ষক-শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় ৯ হাজার বলে গতকালই বিচারপতি বিশ্বজিৎ বসু’র বেঞ্চে জানিয়েছিলেন সিট প্রধান অশ্বিন শেনভি। তাঁদের সকলেরই ওএমআর (OMR) কারচুপি করে নম্বর বাড়ানো হয়েছে বলেও সিট প্রধান জানিয়েছিলেন সোমবার। মঙ্গলবার এরকমই ৪০-টি ‘নমুনা ওএমআর’ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে ২০ জন ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং ২০ জন ওয়েটিং তালিকায় আছেন বলে জানা গেছে। এর মধ্যে, একজন প্রার্থীকে খুঁজে পাওয়া গেছে, যিনি আবার ওএমআর শিটে নিজের ‘রোল নম্বর’ টাও ঠিকঠাক পূরণ করতে পারেননি! আর, এই সমস্ত শিক্ষকদের তালিকা আর ওএমআর দেখে রাজ্যের শিক্ষিত ও সচেতন নাগরিকদের চোখ কপালে উঠে গেছে একপ্রকার!

সেই ওএমআর:

৪০ জনের তালিকা:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago