Recent

Paschim Medinipur Bridge: পশ্চিম মেদিনীপুরে ব্রিজ ভেঙে পড়তে পারে যে কোনও মুহূর্তে! হুঁশ নেই প্রশাসনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: কংক্রিটের ব্রিজে বড়সড় ফাটল! ফাটল দেখা দিয়েছে একাধিক জায়গায়। ভগ্নপ্রায় সেই ব্রিজের উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে অবাধ যাতায়াত। চলছে পণ্যবাহী ট্রাক্টর থেকে যাত্রীবাহী গাড়ি। যে কোন সময় বড়সড়ো দুর্ঘটনার কবলে পড়তে পারেন যাত্রীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের কাশিগঞ্জ ভান্ডারচন্ডী সংলগ্ন কেঠিয়া ব্রিজের।

ব্রিজে ফাটল:

জানা যায়, সুপ্রাচীন এই ব্রিজের একাংশে দীর্ঘ দু’মাস ধরে দেখা দিয়েছে ফাটল। অথচ এই ব্রিজের উপর দিয়ে সারাদিনে প্রায় ১০০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। মনোহরপুর , নির্ভয়পুর টেনপুর, পান্ডুয়া, কদমতলা, পালংপুর, খারসা, ধান্যগাছি, গঙ্গারামপুর সহ একাধিক গ্রামের অধিবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা হল এই ব্রিজ। ওই সমস্ত গ্রামের বাসিন্দাদের ওই ব্রিজ পেরিয়েই ক্ষীরপাই শহরে তথা চন্দ্রকোনা ১ নং ব্লকের যাবতীয় কাজকর্ম করতে আসতে হয়। ব্রিজটি হঠাৎ ভেঙে গেলে একদিকে যেমন যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়বে, ঘুরপথে কয়েক কিলোমিটার পেরিয়ে শহরে পৌঁছতে হবে; ঠিক তেমনই, দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাচ্ছে। অন্যদিকে, ব্রিজ ভেঙে গেলে কৃষিপ্রধান এলাকার বাসিন্দাদের উৎপাদিত ফসল মাথায় নিয়ে বা সাইকেলে করে এনে নদীর পাড়ে বাজারজাত করতে হবে। শহরে নিয়ে যাওয়া যাবেনা। ফলে কুইন্টাল প্রতি ফসলের দাম ২৫ টাকা থেকে ৩০ টাকা কমে যাবে। সাধারণ মানুষের দাবি তাঁরা পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো কাজ হয়নি। অবিলম্বে ব্রিজটি সংস্কার না করলে, যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁদের অভিযোগ। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত প্রশাসন উদাসীন। চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী এনিয়ে বলেন, “ব্রিজের মেরামতির কাজ দ্রুত শুরু হবে। সাময়িকভাবে মালবাহী গাড়িগুলি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।”

যেকোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago