Recent

Paschim Medinipur: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বোন! পশ্চিম মেদিনীপুরে হাহাকার

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই বোনের! রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খাগড়াপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে প্রতিদিনের মতোই স্নান করতে গিয়েছিল দুই বোন। দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায়, পরিবারের লোক খুঁজতে যান পুকুরে। তাঁরা বুঝতে পারেন স্নান করতে নেমে তলিয়ে গেছে দুই বোন। এরপরই, গ্রামের লোকজনদের নিয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে সব শেষ! মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

হাসপাতালে শোকস্তব্ধ পরিবার :

পরিবার সূত্রে জানা যায়, মৃত দুই বোন একই পরিবারের দুই ভাইয়ের মেয়ে। একজনের নাম অঙ্কিতা পাঁজা (১২)। ষষ্ঠ শ্রেণির ছাত্রী অঙ্কিতা’র বাবার নাম গিরিশ পাঁজা। অপরজন প্রিয়াঙ্কা পাঁজা (১১)। পঞ্চম শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কার বাবার নাম বিমল পাঁজা। গিরিশ ও বিমল সম্পর্কে দুই ভাই। পরিবার সূত্রে এও জানা যায়, প্রতিদিনই দুই বোন গ্রামের আরও বাচ্চাদের সাথে বাড়ির অদূরে একটি পুকুরে স্নান করতে যেত। রবিবারও গিয়েছিল। কোনভাবে এদিন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! ঘটনায় দুই পরিবার শোকে মুহ্যমান! মূর্ছা যাচ্ছেন দুই নাবালিকার মা। হাহাকার এলাকাজুড়েও।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago