IIT KHARAGPUR

IIT Kharagpur: অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মাণ, উপকূলীয় এলাকায় বাড়ছে জলস্তর! বড়সড় বিপর্যয়ের আশঙ্কা IIT খড়্গপুরের গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩১ ডিসেম্বর: উপকূলীয় এলাকায় যেভাবে বেড়ে চলেছে জলস্তর, তাতে আগামী ২৫ বছরের মধ্যেই বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন গবেষকরা! সম্প্রতি, দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ডহারবারে পরিবেশ বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর গবেষক মৈনাক মণ্ডল উদ্বেগ প্রকাশ করেছেন এ নিয়ে। তাঁর মতে, উপকূল এলাকায় জোয়ারের সময় জলস্তর বৃদ্ধি পায় গড়ে ৩ মিলিমিটার পর্যন্ত। কিন্তু, ডায়মন্ড হারবার এবং সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে ৪ মিলিমিটারের আশেপাশে। যা উদ্বেগের বলেই মনে করছেন মৈনাক সহ পরিবেশ বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকার জনজীবনে তার প্রভাব নিয়ে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এ ভাবে চলতে থাকলে আগামী ২৫ বছরের মধ্যেই প্রাকৃতিক বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনটাই মনে করেন আইআইটি খড়্গপুরের গবেষক মৈনাক মণ্ডল।

উপকূলীয় এলাকায় বাড়ছে জলস্তর (প্রতীকী ছবি):

মৈনাকের মতে, অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মাণের জেরে নদীর গতিপথ বদলাচ্ছে। এ ছাড়াও অত্যধিক হারে গাছ কাটা, বিশ্ব উষ্ণায়ণ-সহ নানা কারণে বাড়ছে জলস্তর। তিনি বলেন, “ঝড় বা ঘূর্ণিঝড়ের পর অনেককেই পরিবেশ নিয়ে সচেতন হতে দেখা যায়। কিন্তু, প্রতিনিয়ত পরিবেশের পরিবর্তন নিয়ে অনেকেই মাথা ঘামান না। এটা আরও মারাত্মক এবং ধ্বংসাত্মক ব্যাপার। ডায়মন্ড হারবারের মতো জেলার অন্যান্য উপকূলীয় এলাকায় নদীতে ব্যাপকহারে জলস্ফীতি দেখা যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে আগামী ২০-২৫ বছরের মধ্যে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে এই এলাকা। অবিলম্বে মানুষের সচেতন হওয়া দরকার।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago