Recent

Ama Dablam: নেপালের দুর্গম আমা দাবলাম পর্বত শৃঙ্গ জয় করলেন পশ্চিম মেদিনীপুরের যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: একের পর এক দুর্গম পর্বত শৃঙ্গ জয় করে চলেছেন পশ্চিম মেদিনীপুরের যুবক আবীর হুদাইত। ইতিমধ্যেই ভারত, নেপাল ও আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের দুর্গম পর্বত শৃঙ্গ জয় করেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর ২ নম্বর ব্লকের জোৎঘনশ্যাম এলাকার বাসিন্দা আবীর। সম্প্রতি, নেপালের অতি দুর্গম আমা দাবলাম (Ama Dablam) পর্বত শৃঙ্গ (৬৮১২ মিটার) জয় করলেন পশ্চিম মেদিনীপুর জেলার বছর ৩০’র আবীর। আর, তা নিয়েই এখন গর্বের স্রোত ভেসে যাচ্ছে গোটা ঘাটাল মহকুমা তথা জেলা জুড়ে।

আমা দাবলাম শৃঙ্গে :

উল্লেখ্য যে, আবীর কর্মসূত্রে মধ্যমগ্রামে থাকেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও, নেশা পর্বতারোহন ও ট্রেকিং করা। গত ১৬ অক্টোবর আবীর নেপালের নুরু গালজেং শেরপাকে সঙ্গে নিয়ে কাঠমান্ডু থেকে আমা দাবলামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রায় তিন সপ্তাহ ধরে কখনো পর্বতের কঠিন পাথর বেয়ে। আবার কখনো বরফের গা বেয়ে উঠতে থাকেন। অবশেষে, ৩ নভেম্বর নেপালের দুর্গম শৃঙ্গ আমা দাবলাম (নেপালি ভাষায় “মায়ের গলার নেকলেস”) জয় করেন। দু’জনই এই শৃঙ্গের শীর্ষে পৌঁছন। বছর ত্রিশের আবীর আমা দাবলামের পাশাপাশি এই অভিযানেই নেপালের লবুচে ইস্ট শৃঙ্গ জয় করেছেন বলে জানান।

প্রসঙ্গত, আবীরের বাবা আশীষ হুদাইত জেলা পরিষদের কৃষি ও সেচ দফতরের কর্মাধ্যক্ষ। মা বিদ্যাবতী হুদাইত গৃহবধূ। আবীর দাসপুরের জোৎঘনশ্যাম নীলমণি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর যথাক্রমে বি.টেক ও এম.টেক করেন। বর্তমানে, বেঙ্গালুরুতে বহুজাতিক একটি সংস্থায় চাকরি করেন আবীর। এর আগে আবীর আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত শৃঙ্গ, যা ‘চাঁদের পাহাড়’ নামে পরিচিত, সেই দুর্গম শৃঙ্গও জয় করেছেন। এছাড়াও, ভারতের হিমাচল প্রদেশ, মোনালীর মাউন্ট ইউনাম, চন্দ্রতাগা, লাদাখের কাঙ্গয়াতসে, উত্তরাখণ্ডের ভাগিরতি, নেপালের আইল্যান্ড পিক প্রভৃতি হাজার হাজার ফুট উঁচু শৃঙ্গগুলির শিখরে উঠে ভারতের ‘তিরঙ্গা’ পতাকা উড়িয়েছেন। তাছাড়াও সিকিমের গোয়েচা, লাদাখ, উত্তরাখণ্ড গিয়ে প্রায়ই ট্রেকিং করেন তিনি। পর্বত শৃঙ্গে ওঠার জন্য যা খরচ, তা তিনি নিজের পকেট থেকেই খরচ করেন বলে জানিয়েছেন আবীর। শুধুমাত্র পর্বতের প্রতি প্রবল ভালোবাসার টানেই আবীর শৃঙ্গে চড়েন বলেও জানিয়েছেন।

Ama Dablam শৃঙ্গে মেদিনীপুরের আবীর:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago