Recruitment

Recruitment: ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ, আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ নভেম্বর: ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (এনপিসিসি)- এ রয়েছে কর্মখালি। সেই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের (National Projects Construction Corporation Limited) অফিসিয়াল ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭ জন সাইট ইঞ্জিনিয়ার নেওয়া হবে। সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে আপাতত এক বছরের জন্য রয়েছে কাজের সুযোগ। সিভিল বিভাগে মোট শূন্যপদ রয়েছে ৬-টি এবং ইলেকট্রিক্যাল বিভাগে ১-টি। উভয় পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৩,৭৫০ টাকা করে।

ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ (প্রতীকী ছবি):

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক হওয়া দরকার। ৩১ অক্টোবর ’২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগে প্রার্থীর জন্য বয়সের ছাড় রয়েছে। প্রার্থীকে ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago