Recent

Drowned: পিকনিক করতে গিয়ে সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া পশ্চিম মেদিনীপুরের যুবককে প্রায় ৪৮ ঘন্টা পরে উদ্ধার করা হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি:বন্ধুরা মিলে পশ্চিম মেদিনীপুরের ভসরাঘাট এলাকায় সুবর্ণরেখা নদীর তীরে পিকনিক করতে গিয়েছিলেন গত রবিবার (৯ জানুয়ারি)। তারপরই স্নান করতে নামেন সকলে। বাকিরা উঠতে পারলেও, উঠতে পারেননি খড়্গপুর শহরের ২৯ নং ওয়ার্ড ঝুলি এলাকার বছর ৩০ এর যুবক সিদ্ধান্ত শঙ্কর। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খড়্গপুরের বেশ কয়েকজন যুবক খাওয়া-দাওয়া করছিলেন নদীর পাড়ে। তারপরই স্নান করতে নেমে এই দুর্ঘটনাটি ঘটে! অবশেষে প্রায় ৪৮ ঘন্টা পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হল। মঙ্গলবার সকালে নছিপুরের আমিলাসাই এলাকা থেকে উদ্ধার হয় দেহ। মঙ্গলবার সকালে আমিলাসাই এলাকার মানুষজন নদীতে মাছ ধরতে নামলে ওই দেহটি ভাসতে দেখেন এবং সেটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

চলছে উদ্ধারকাজ :

প্রসঙ্গত, রবিবার (৯ জানুয়ারি) শীতের দুপুরে খড়্গপুর থেকে কয়েকজন যুবক গিয়ে ভসরাঘাট এলাকায় পিকনিক করতে যান। সুবর্ণরেখা নদীর তীরেই তারা খাওয়া-দাওয়া করছিলেন বলে জানা যায়। তারপরই স্নান করতে নেমে চোরা গর্তে তলিয়ে যায় ওই যুবক। নদীর পাড় থেকে একটি ব্যাগ, টুপি, জামাকাপড় প্রভৃতিও উদ্ধার হয়। তার আশেপাশে কিছু প্লাস্টিকের গ্লাসও দেখতে পাওয়া গিয়েছিল। তবে, যাই হোক এতজন বন্ধু থাকা সত্ত্বেও কিভাবে আরেক বন্ধু তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে কেশিয়াড়ি থানার পুলিশ। অন্যদিকে, এই উদ্ধারকার্যে উদ্যোগী হয়েছিলেন স্বয়ং কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মুও। গত ৪৮ ঘণ্টায় ব্যাপকভাবে উদ্ধারকার্য চালানো হয়েছে। রবিবার বেলা ৩-৪ টা থেকে পুলিশ প্রশাসন ডুবুরি ও নৌকার সাহায্য নিয়ে তল্লাশি চালিয়ে গেলেও, তাঁরা ব্যর্থ হয়। অবশেষে মঙ্গলবার নিজে থেকেই ভেসে ওঠে দেহ!

ঘটনাস্থলে স্বয়ং বিধায়ক :

সিদ্ধান্তের ব্যাগ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago