Recent

West Midnapore: পিকনিকে গিয়ে মাতলামি, মেয়েদের কটুক্তি থেকে মারামারি! থামাতে গিয়ে আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের ৭ পুলিশকর্মী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: পিকনিক করতে এসে মদ্যপ যুবকদের মারামারি। থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ! ভাঙচুর করা হল পুলিশের গাড়িও। রবিবার, বড়দিনের দিন বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ফাঁড়ির বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর পাড়ে। ঘটনায় আক্রান্ত হয়েছেন ক্ষীরপাই ফাঁড়ির অন্তত ৭ জন পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আক্রান্ত পুলিশ:

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২৫ ডিসেম্বর, ক্ষীরপাই বড়মার কালীর মন্দির লাগোয়া শিলাবতী নদীর ধারে বসেছিল একাধিক পিকনিকের আসর। তার মধ্যেই ঘাটালের মনসুকা এলাকার বেশ কয়েকজন যুবক এসে মদ্যপান করছিল। পাশাপাশি মেয়েদের কটুক্তিও করছিল বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পিকনিক করতে আসা অন্যান্য যুবকরা তাদের বাধা দেয়। এর ফলে, উভয় পক্ষের মধ্যে লেগে যায় মারামারি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ক্ষীরপাই ফাঁড়ির কয়েকজন পুলিশ কর্মী। হঠাৎ করেই মদ্যপ যুবকদের একটি দল পুলিশ কর্মীদের এলোপাথারি মারতে শুরু করে। এদিকে, অতর্কিত এই হামলার জন্য প্রস্তুত ছিলেন না পুলিশ কর্মীরা। ফরে তাঁরা আক্রান্ত হন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে ওই মদ্যপ যুবকরা। খবর পেয়ে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় ৭ জন পুলিশ ও ৩ জন স্থানীয় ব্যাক্তি আহত হন বলে খবর। পুলিশ কর্মীরা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago