Railway

Railway: বড়দিন থেকে নতুন বছর! দীঘা, পুরী ও দার্জিলিং প্রিয় বাঙালিদের জন্য রেলের তরফে দেওয়া হল একাধিক সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, হাওড়া, ২৫ ডিসেম্বর: বাঙালির নাকি ‘পায়ের তলায় সর্ষে’! আর, ভ্রমণপিপাসু বাঙালি’র মনপ্রাণ জুড়ে শুধুই ‘দীপুদা’! দীপুদা অর্থাৎ দীঘা, পুরী ও দার্জিলিং। এবার সেই দীঘা, পুরী ও দার্জিলিং প্রিয় বাঙালিদের জন্য একাধিক সুখবর দিল ভারতীয় রেল (Indian Railway)। বড়দিন ও নতুন বছর (২০২৩)-কে সামনে রেখে দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) ও পূর্ব রেলওয়ে (Eastern Railway)’র তরফে একাধিক ঘোষণা করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি-দীঘা ও দীঘা-সাঁতরাগাছি স্পেশাল (যথাক্রমে ০২৮৪৭ ওৎ০২৮৪৮) ট্রেন দু’টি আজ, ২৫ ডিসেম্বর (বড়দিন) পর্যন্ত চলবে। অপরদিকে, সাঁতরাগাছি-দীঘা ও দীঘা-সাঁতরাগাছি (যথাক্রমে ০২৮৯৭ ও ০২৮৯৮) অপর স্পেশাল ট্রেন দু’টি আগামীকাল অর্থাৎ ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়াও, সাঁতরাগাছি-পুরী স্পেশাল ও (০২৮৩৭) পুরী-সাঁতরাগাছি স্পেশাল (০২৮৩৮) ট্রেন দু’টি যথাক্রমে ২৭ ও ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

বাংলার বন্দে ভারত বছর শেষেই ?

অন্যদিকে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে বর্ষ শেষের অতিরিক্ত ভিড় সামাল দিতে কলকাতা-নিউ জলপাইগুড়ি উইন্টার স্পেশাল ট্রেন (০৩১০৫/০৩১০৬)-টি আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর চালানো হবে। এছাড়াও, আগামী ৩০ ডিসেম্বর হাওড়া-এনজেপি (Howrah – New Jalpaiguri)’র মধ্যে চলতে পারে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। রেল সূত্রে খবর, ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে পারে বাংলার প্রথম বন্দে ভারতের। চলবে হাওড়া থেকে এনজেপি (নিউ জলপাইগুড়ি) পর্যন্ত। এখনও পর্যন্ত ভাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও অন্যান্য ট্রেনের চেয়ে যে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া খানিকটা বেশিই হবে তা বলাই বাহুল্য! হাওড়া ও এনজেপির মাঝে বন্দে ভারত কোন কোন স্টেশনে দাঁড়াবে, তা নিয়ে অবশ্য সিদ্ধান্ত হয়নি। এর আগে দেশের ৫টি জায়গা থেকে পরিষেবা দেওয়া শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। এ বার ষষ্ঠতম স্থান হিসাবে কি নাম উঠবে বাংলার? পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই বিষয়ে বলেন, “বন্দে ভারতের জন্য যে বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন, সেই কাজ প্রায় শেষ। হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের ঝিল সাইডে গেলেই দেখা যাবে। সেই কাজ শেষ হয়ে গেলে তো আমরা যে কোনও দিন চালাতে পারি। বন্দে ভারতের ৬ নম্বর রেকটি সম্ভবত আমরাই পাচ্ছি। যদি পাই তাহলে আমরা যুদ্ধকালীন তৎপরতায় প্রথম রেক হিসাবে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চালাব, এ রকমই আমাদের পরিকল্পনা।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago