Recent

Paschim Medinipur: কৃষিজমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৩! পঞ্চায়েত অফিস ঘেরাও কৃষকদের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: ফের উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায়। বৃহস্পতিবার চন্দ্রকোনা ২ নং ব্লকের একটি গ্রামে চুল্লীযুক্ত শ্মশান তৈরিকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল। আর, আজ, শুক্রবার ঘাটাল ব্লকে রাস্তা তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৩! ঘটনাটি, ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মারিচ্যা এলাকার। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে, শুক্রবার দুপুর নাগাদ এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামের একাধিক কৃষক এসে গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। অবশেষে, গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সহযোগিতায় সমস্যার সমাধান হয়।

ঘটনাস্থলে উত্তেজনা:

জানা যায়, কয়েক মাস আগে ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়, মারিচ্যা গ্রাম থেকে জলসরা পর্যন্ত একটি গ্রামীণ যাতায়াতের রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তা কৃষিপ্রধান এলাকার কৃষকদের জমির উপর দিয়ে হওয়ার কারণেই কৃষকরা বাধা দেন। সেই বাধা দেওয়াতেই ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কৃষকদের বলা হয় যে, রাস্তা অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এমনকি রাস্তা করার মাটি সরিয়ে কৃষকদের জমি চাষের উপযোগী করে দেওয়া হবে। কিন্তু, দীর্ঘদিন কেটে গেলেও সেই মাটি সরিয়ে না ফেলায়, সমস্যায় পড়েন কৃষকরা। অবশেষে, কৃষকরা গ্রাম পঞ্চায়েত অফিসে বিষয়টি জানিয়ে নিজেরাই মাটি সরাতে গেলে, মারিচ্যা গ্রামের বেশ কিছু মানুষজন তাদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় ৩ জন আহত হয় বলেও জানা গেছে। এরপর, গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। তারপর, পঞ্চায়েত আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় সমস্যার সমাধান হয়।

বিক্ষোভ:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago