Accident

Tragic Death: পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের! আহত আরও এক, উঠছে দপ্তরের গাফিলতির অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: দিন দশেক আগেই (১২ জানুয়ারি) মিনি টর্নেডো’র কারণে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিদ্যুতের লাইন। বিভিন্ন এলাকায় নেমে গিয়েছিল বিদ্যুতের তার। আর, সেই বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়েই প্রাণ গেলো এক তরতাজা যুবকের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো একজন। শুক্রবার বিকেল চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সুলতানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এগারো হাজার ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পেশায় ওয়েল্ডিং কর্মচারী চিন্ময় পালের। বয়স আনুমানিক ২১। আহত আরেকজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।

মৃত্যু যুবকের :

স্থানীয় সূত্রে জানা গেছে, খড়্গপুর ২ নং ব্লকের বসন্তপুরে ১৬ নং জাতীয় সড়কের ওপর একটি দোকানের চালা উড়ে যায় ১২ জানুয়ারির মিনি টর্নেডো-তে। সেই দোকানের ছাউনি বা সেড তৈরীর করার সময় ১১ হাজার ভোল্টের তারে লেগে মৃত্যু হয় চিন্ময় পাল নামে ওই যুবকের। আহত আরো একজন। মৃত চিন্ময়ের বাড়ি কোতোয়ালি থানার জাগুল এলাকায়। অপর একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি, জেলাজুড়ে চলা পশ্চিমী ঝঞ্ঝার বিপর্যয়ের সময় সন্ধ্যা নাগাদ মিনি টর্নেডো হয়েছিল ওই এলাকায়। তাতেই বিদ্যুতের তার অনেকটা নীচে নেমে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। আর, তাতেই এই বিপত্তি বলে অনুমান! এক্ষেত্রে প্রায় দশ দিন হয়ে গেলেও কেন বিদ্যুৎ দপ্তর সঠিকভাবে কাজ করেনি, এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী! মর্মান্তিক এই দুর্ঘটনার দায় কে নেবে, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে গ্রামীণ থানার তরফে। ঘটনার প্রাথমিক তদন্তও শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে উত্তেজনা :

বিজ্ঞাপন:
News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago