Recent

Midnapore: বনধে জনজীবন স্বাভাবিক, ঝুঁকি নিলোনা বেসরকারি বাস! মেদিনীপুর শহরে পুলিশের সঙ্গে একপ্রস্থ ‘নাটক’ বিজেপি কর্মীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: পৌর নির্বাচনে অবাধে ভোট লুট, সন্ত্রাস হয়েছে; রক্তাক্ত হয়েছে বাংলা! এই অভিযোগ তুলে আজ, সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। স্বাভাবিকভাবেই বন্ধ ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। গতকাল (২৭ ফেব্রুয়ারি)-ই বনধের বিরোধিতা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্নের তরফে। সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট থেকে শুরু করে পরিবহনও সচল রাখার বার্তা দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে দেখা গেল সমস্ত কিছুই স্বাভাবিক আছে। যথাসময়ে খুলেছে অফিস-আদালত, স্কুল-কলেজ সব কিছুই। দোকানপাট, রাস্তাঘাট সহ জনজীবন স্বাভাবিক আছে। তবে, সরকারি বাস চললেও বেশিরভাগ বেসরকারি বাস মালিকরা ঝুঁকি নেননি! অটো, চারচাকা সহ অন্যান্য সমস্ত পরিবহন অবশ্য সচল আছে।

সরকারি বাস চললেও বন্ধ বেসরকারি বাস :

এদিকে, ১২ ঘন্টার বনধ সফল করতে মেদিনীপুর শহরে মিছিল করলো জেলা বিজেপি। এদিন, তারা মিছিল করে এসে জেলা শহরের কালেক্টরেট মোড়ে মিনিট ২০-২৫ এর জন্য অবরোধ করে। নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহ সভাপতি সমিত দাস, জেলা সহ-সভাপতি অরূপ দাস, শুভজিৎ রায়, রমাপ্রসাদ গিরি, শঙ্কর গুছাইত সহ অন্যান্য নেতৃত্ব। এরপর, পুলিশের সঙ্গে শুরু হয় একপ্রস্থ ‘নাটক’! রাস্তার উপর টানাহেঁচড়া, ধস্তাধস্তি চলে কিছুক্ষণ। অবশেষে, অবরোধ উঠে যায়। ফের মিছিল করে তারা জেলা পার্টি অফিসের দিকে চলে যায়! এদিকে, আজ বেলা ২ থেকে ৪ টা অবধি রাজ্য বামফ্রন্টের তরফে ‘গণতন্ত্র হত্যা বিরোধী দিবস’ পালন করা হবে বিবৃতি জারি করা হয়েছে। অপরদিকে, বিজেপির বনধের বিরোধিতা করে বিকেল ৪-টাতেই মহামিছিল করবে জেলা তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “উৎসবের মেজাজে রাজ্যে নির্বাচন হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই, বিরোধীদের বোল্ড আউট করেছে রাজ্যের সাধারণ মানুষ! আর, তারপরই নাটক করতে, জনজীবন স্তব্ধ করতে রাস্তায় নেমে পড়েছে উৎশৃংখল বিজেপি বাহিনী। ‌কিন্তু, সাধারণ মানুষ সেই চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে। তাই, রাজ্য নেতৃত্বের নির্দেশে বনধের বিরোধিতা এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে বিকেল ৪ টায় মিছিল করা হবে।”

বিজেপির অবরোধ :

পুলিশের ধস্তাধস্তি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago