Kolkata High Court

SSC: প্যানেলে না থেকেও চাকরি! নবম-দশমের শিক্ষক নিয়োগে CBI তদন্তের নির্দেশ, বরখাস্ত আরও দুই শিক্ষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: গ্রুপ সি – গ্রুপ ডি ‘র পর এবার স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগেও সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম-দশমের শিক্ষক নিয়োগে CBI তদন্তের নির্দেশ দিলেন। শুধু তাই নয়, চাকরি গেল আরও দুই শিক্ষকের। তাঁরা দু’জনই বাংলা বিষয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। মেরিট প্যানেল বা মেধাতালিকায় না থেকেও তাঁরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। স্বভাবতই, তাঁরা SSC’র SLST পরীক্ষাতে আদৌও বসেছিলেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে! সম্প্রতি, মুর্শিদাবাদ জেলার ইতিহাস বিষয়ের ৭ শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল মেধাতালিকার পেছনের দিকে থেকেও চাকরি পেয়েছিলেন বলে। এর আগেও অবশ্য গণিত সহ বিভিন্ন বিষয়ের একাধিক শিক্ষকের চাকরি গিয়েছিল আদালতের নির্দেশে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ, মেধা তালিকায় অনেক পিছনে থেকে কিংবা না থেকেও, স্কুল সার্ভিস কমিশনের নজিরবিহীন দুর্নীতির জন্য তাঁরা চাকরি পেয়েছিলেন! আর, এজন্যই বঞ্চিত হয়েছেন মেধাতালিকার ওপরের দিকে থাকা হাজার হাজার চাকরিপ্রার্থী! তাঁরা প্রায় এক বছরের বেশি সময় ধরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন রাজপথে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ:

আর, এই নজিরবিহীন দুর্নীতির ভুরি ভুরি প্রমাণ পাওয়ার পরই নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৬ সালের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়। শিক্ষক নিয়োগের পরীক্ষাতেই বসেননি বা বসলেও মেধা তালিকায় ঠাঁই পাননি, এমন অনেকে চাকরি পেয়েছেন। অন্য দিকে, যে চাকরি প্রার্থীরা পাস করেছেন, তালিকায় নাম রয়েছে, তাঁদের নিয়োগ হয়নি। এর আগে, এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তদন্ত করে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মামলাকারীর আইনজীবীরা সোমবার জানান, এসএসসি’র রিপোর্টেও তঁদের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে! সোমবার উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ, সিবিআই-কে দিয়ে এই মামলার প্রাথমিক অনুসন্ধান করতে হবে। আগামী ২৮ মার্চের মধ্যে ওই তদন্তের রিপোর্ট তারা হাইকোর্টে জমা দেবে। নিয়োগে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

দীর্ঘ অনশনে নবম-দ্বাদশের বঞ্চিত চাকরিপ্রার্থীরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago