তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: স্বল্প মূল্যেই দেশি-বিদেশি মদের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তা সত্ত্বেও গ্রামে-গঞ্জে রমরমিয়ে চলছে অবৈধ চোলাইয়ের কারবার! বুধবার সাতসকালেই তাই চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হল পশ্চিম মেদিনীপুরে। পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। গ্রেফতার করা হলো তিন অবৈধ কারবারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকশো লিটার চোলাই মদ। এছাড়াও, নষ্ট করা হয়েছে চোলাই তৈরীর কাঁচামাল। বুধবার সকাল থেকেই পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে, ঘাটালের বেশ কয়েকটি চোলাই তৈরির ঠেকে অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, ঘাটাল থানার ইরপালা হরিশপুর এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদের কারবারের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ ছিল। পুলিশের তরফে এর আগে একাধিকবার সচেতনও করা হয়েছে ওই সকল চোলাই কারবারীদের। তাতে কাজ না হওয়ায়, বুধবার ওই এলাকাগুলিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রাজিত হীরা সহ ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযানে নেমে তিন চোলাই কারবারিকে গ্রেফতার করা হয় এবং চোলাই তৈরীর কাঁচামাল নষ্ট সহ কয়েকশো লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…