দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় দেখা গেল এক দাঁতালের দাদাগিরি! মেদিনীপুর-বাঁকুড়া ৬০ নং জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে রীতিমতো একের পর এক গাড়ি আটকে “নাকা চেকিং” বা তল্লাশি চালালেন গজরাজ মহাশয়! না, অবৈধ কিছু নয়, উপযুক্ত খাদ্য দ্রব্যের খোঁজেই চললো ক্ষুধার্ত গজরাজের নাকা চেকিং। স্বভাবতই, দীর্ঘক্ষণ রাস্তায় অলিখিত অবরোধের সৃষ্টি হল! আর, অত্যুৎসাহী জনতাও ভিড় জমালেন, ছবি তুললেন।
প্রসঙ্গত, রবিবারও একই দৃশ্য দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরে। তবে, শুধু রবিবার বা সোমবার নয়, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবেই এই দৃশ্য দেখা যাচ্ছে। সোমবার একেবারে পুলিশের কায়দায় একটার পর একটা গাড়ি দাঁড় করিয়ে রীতিমতো তল্লাশি চালালো এক দাঁতাল। প্রয়োজন মত খাওয়ার খেয়ে, কিছুক্ষণ পর ঢুকে পড়ে জঙ্গলে। ফের কিছুক্ষণ পর বেরিয়ে জাতীয় সড়কে খাবারের খোঁজে গাড়ি আটকায়! আর, এই মজার দৃশ্য দেখতেই ভিড় জমায় এলাকাবাসী।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…