Recent

West Midnapore: জেলা থেকে এক হাজারের বেশি বাস গেল ধর্মতলার উদ্দেশ্যে! প্রায় যানবাহনহীন পথঘাট, আবেগে উত্তাল দিদির সৈনিকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই:কুড়ি-একুশ করোনা কেড়ে নিয়েছিল। ফের বাইশে ধর্মতলার পথে দিদির সৈনিকরা। ধর্মতলার শহিদ দিবস মানেই তৃণমূল কংগ্রেসের কাছে এক অন্য আবেগ-উৎসাহ। সেদিনের (১৯৯৩ এর ২১ জুলাই) যুবনেত্রী মমতা’র নেতৃত্বেই হয়েছিল মহাকরণ অভিযান। সেই মমতা’ই আজ তৃণমূলের দলনেত্রী, তথা বাংলার মুখ্যমন্ত্রী। তাই, এগারো (২০১১)’র পর থেকে তাঁর সৈনিকদের মধ্যে ‘একুশে জুলাই’ নিয়ে উচ্ছ্বাস-উদ্দীপনা আরো বেড়েছে। ‘ডিম্ভাত’ আর ‘চকচকে সেলিব্রেটি মুখ’-দেখার মতো কিছু বিষয়-ও অবশ্য যুক্ত হয়েছে। শহিদ সমাবেশ হলেও তাই সভা ঘিরে শোকের থেকেও কর্মীদের মধ্যে বেশি দেখা যায় আনন্দ-উদ্বেলতা! অবশ্য এনিয়ে তৃণমূলের মত, “একুশ মানে আমাদের কাছে নতুন শপথ গ্রহণের দিন। দিদির বার্তা বুকে করে নিয়ে এসে, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার আবেগ কাজ করে। তাই, কর্মীদের মধ্যে শোক থাকলেও তাকে ছাপিয়ে যায় উচ্ছ্বাস আর উদ্দীপনা।” আর, দু’বছর পর এই বাইশের ২১ জুলাই-কে কেন্দ্র করে তো নজিরবিহীন তৎপরতা লক্ষ্য করা গেছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। আসলে শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দিয়েছে, এবারের একুশে জুলাই থেকে শুধু পঞ্চায়েত নির্বাচনের বার্তা নয়, দিদিকে ‘প্রধানমন্ত্রী’ নির্বাচনের শপথ গ্রহণ করতে হবে! দিল্লি চলো’র শপথ গ্রহণ করতেই তাই ধর্মতলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর জেদ দেখা গেছে শীর্ষ নেতৃত্ব থেকে বুথ কর্মীদের মধ্যে। তাছাড়াও, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কর্মীদের জয়োচ্ছ্বাসের আবেগ বুকে বাঁধা ছিল করোনা’র দাপটে। সেই আবেগ তাই এবার ‘বাঁধনহারা’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শুধু পশ্চিম মেদিনীপুর জেলা থেকেই এক হাজারের বেশি বাস আর কয়েক হাজার ছোট গাড়ি রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। জানিয়েছেন খোদ জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি। দুই সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা এবং আশিস হুদাইত জানিয়ে দিয়েছেন, ৫০ হাজার করে, ১ লক্ষ সমর্থক ইতিমধ্যে ধর্মতলার কাছাকাছি পৌঁছে গেছে!

একুশের আবেগ নিয়ে ধর্মতলার পথে:

যাত্রী নামিয়ে পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ :

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি বুধবার দাবি করেছিলেন, ঘাটাল সাংগঠনিক জেলার ৭ টি বিধানসভা এলাকা থেকে ৩২৭ টি বাস, ৮০ টি ট্রেকার এবং ১৫০ টি মারুতিতে করে মোট ৫১ হাজার কর্মী সমর্থক রওনা দিচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। একই দাবি করেছিলেন তৃণমূলের ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত। অন্যদিকে, শুধু পাঁচ শতাধিক বাস নয় কয়েকশো ছোট গাড়ি ছাড়াও একের পর এক ট্রেনে মেদিনীপুর সাংগঠনিক জেলা থেকে ৫০ হাজারের বেশি কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন বলে বুধবার রাতে জানিয়েছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি সহ পুরো জেলা নেতৃত্ব ও যুব নেতৃত্বকে লক্ষ্য করা গেছে স্টেশনে স্টেশনে তদারকি করতে। শালবনি, গড়বেতা থেকে মেদিনীপুর, খড়্গপুর সর্বত্র খোলা হয়েছিল ক্যাম্প। আর, এসবের ফলে ২০ জুলাই দুপুরের পর থেকেই রাস্তা থেকে উধাও হয়ে গেছে বাস! যে’কটা চলছিল তাতেও নাকি তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছিল। আর, ২১ জুলাইয়ের সকাল থেকে মেদিনীপুর – খড়্গপুর সহ গ্রামগঞ্জের পথঘাটও প্রায় যানবাহন হীন হয়ে পড়েছে। ভরসা শুধু ট্রেন আর অটো-টোটোর ছোটো গাড়ি। ফলে, দিদির সৈনিকরা আবেগ নিয়ে ধর্মতলায় পাড়ি দিলেও, নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রী ব্যবসায়ী, চাকুরীজীবী থেকে বিভিন্ন কাজে বাধ্য হয়ে রাস্তায় বেরোনো সাধারণ মানুষকে!

ট্রেনে তদারকিতে মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা:

খোঁজ নিচ্ছেন মেদিনীপুর জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago