Recent

Midnapore: বাড়ি ফেরার কথা ছিল দু’এক দিনের মধ্যেই, ফিরল ‘কফিনবন্দী’ দেহ! ল্যান্ডমাইন বিস্ফোরণে ‘শহিদ’ মেদিনীপুরের সন্তান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: ঝাড়খণ্ডের সিংভূম জেলার ছোটনাগরা এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়ে, মাওবাদীদের পুঁতে রাখা আইআইডি বিস্ফোরণে ‘শহিদ’ হয়েছেন CRPF-র ১৯৩নং ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডল। শহিদ জওয়ান মেদিনীমাতার বীর সন্তান। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ ব্লকের (গোয়ালতোড় থানার) গাছউপড়া গ্রামে। শনিবার (২২ মার্চ) বেলা আড়াইটা নাগাদ ছোটনাগরা সংলগ্ন মারাংপঙ্গার জঙ্গলে ভয়াবহ এই ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা নাগাদ গাছউপড়ার মণ্ডল পরিবারে ছোট ছেলের ‘শহিদ’ হওয়ার খবর এসে পৌঁছয়। মাথায় যেন বাজ ভেঙে পড়ে স্ত্রী সহ পরিবারের! কেঁদেই চলেছেন বৃদ্ধ বাবা-মা। আর মাত্র দু-চারদিন পরেই বাড়ি ফেরার কথা ছিল মৃত CRPF জওয়ানের। তার পরিবর্তে রবিবার রাতে ফিরলো ‘কফিনবন্দী’ দেহ!

হাহাকার বাড়িতে:

বিজ্ঞাপন (Advertisement):

গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামের প্রবীণ ক্ষুদিরাম মণ্ডল ও তাঁর স্ত্রী লক্ষ্মী মণ্ডলের তিন ছেলে ও এক মেয়ে। তিন ছেলের পর, এক মেয়ে (পূরবী)। বড় ছেলে নির্মল মণ্ডল চাষবাস করেন। তবে, মেজ ও ছেলে দু’জনই ভারতমাতার সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন। মেজ ছেলে অমল মণ্ডল গত ৪০ বছর ধরে বিএসএফে চাকরি করছেন। আর, গত ৩৭ বছর ধরে সিআরপিএফে ছিলেন তাঁদের ছোট ছেলে সুনীল মন্ডল। বছর ৫৭-র সুনীলের আর মাত্র সাড়ে ৩ বছর চাকরি ছিল বলে জানান মেজদা অমল মণ্ডল। তিনি বলেন, “আমার রায়গঞ্জে পোস্টিং। আমার আর মাত্র দেড় বছর চাকরি আছে। ভাইয়ের পোস্টিং ছিল মাও অধ্যুষিত ঝাড়খণ্ডে। ওই ব্যাটেলিয়নে ওই কমান্ড্যান্ট ছিল। তাই ও সামনে ছিল। ওর সঙ্গে ছিলেন বাঁকুড়ার এক জওয়ান (পার্থপ্রতিম দে)। গত দু’তিন দিন বৃষ্টি হওয়ার কারণে বুঝতে পারেনি, ল্যান্ডমাইন পোঁতা আছে। পা দিতেই ভয়াবহ বিস্ফোরণ! ও শহিদ হয়।” রবিবার দুপুরে বাড়ির সামনে দাঁড়িয়ে বিএসএফ আধিকারিক অমলবাবু এও বলেন, “কষ্ট তো হচ্ছেই। কষ্ট-যন্ত্রণা হওয়াটাই তো স্বাভাবিক। আমার মা আর বউমা (সুনীল বাবুর স্ত্রী)-কে তো সামলানোই যাচ্ছে না। তবে হ্যাঁ, আমরা গর্বিতও। দেশের জন্য প্রাণ দিয়েছে আমার ভাই। আমরা দুই ভাইই তো দেশমাতৃকার সেবায় নিজেদের অর্পণ করেছিলাম সেই কৈশোর থেকে। আমার চাকরি হয়ে গেল প্রায় ৪০ বছর। ভাই প্রায় ৩৭ বছর চাকরি করল। আর মাত্র সাড়ে ৩ বছর চাকরি ছিল ওর। তার আগেই…!” চোখে জল বিএসএফ আধিকারিক অমল বাবুর। নিজেকে সামলে নিয়ে তিনি জানান, ভাই সুনীলের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে শিউলির বছর পাঁচেক আগেই বিয়ে হয়েছে গোয়ালতোড় থানারই একটি গ্রামে। ছেলে বসন্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। থাকেন গুজরাতে। গত ২৪ জানুয়ারি, ছেলের বিয়ে উপলক্ষেই শেষবারের জন্য গ্রামে এসেছিলেন সিআরফিএফ সাব ইন্সপেক্টর সুনীল। প্রায় ৮-১০ দিন সকলের সঙ্গে কাটিয়ে ফিরে গিয়েছেন। চলতি মাসের ২৬-২৭ তারিখ ফের বাড়ি আসার কথা ছিল সুনীল বাবুর। তার আগেই ‘শহিদ’ হয়েছেন! বাবার জন্য ‘গর্বিত’ ছেলে বসন্তও। রবিবার বেলা ২টো নাগাদ সুদূর গুজরাত থেকে বাড়িতে পৌঁছেছেন, ‘শহিদ’ বাবার শেষকৃত্যে অংশ নেবেন বলে। বাড়িতে পৌঁছতেই নাতিকে জড়িয়ে ধরে কেঁদে ভাসান লক্ষ্মী দেবী। একটাই কথা বলে চলেন তিনি, “আমার গোপালটা কোথায় চলে গেল…একটিবার আমার বুকে আয় বাবা!”

গান স্যালুটে সহকর্মীকে বিদায় জানালেন ১৯৩নং ব্যাটেলিয়নের সিআরফিএফ জওয়ানরা। উপস্থিত ছিলেন সিআরফিএফ আধিকারিকরাও। গান স্যালুট দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফেও। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা প্রমুখ। রাত্রি ৮টা নাগাদ ‘শহিদ’ সুনীল কুমার মণ্ডলের দেহ পৌঁছয় গাছউপড়া গ্রামে। সকলের চোখে জল! সবার প্রিয়, ‘অজাতশত্রু’ সুনীলকে শেষ বিদায় জানালেন তাঁরা। গোটা গ্রামকে গর্বিত করে, একদা মাও অধ্যুষিত গাছউপড়া গ্রামের সুনীলের মৃত্যু হল সেই মাওবাদী হামলাতেই! এই রাজ্যে মাওবাদীরা নিকেশ হয়েছে, তাঁরা চাইছেন সারা দেশ থেকেই নিশ্চিহ্ন হয়ে যাক এই গণশত্রুরা।

শেষ শ্রদ্ধা:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago