Recent

Dilip Ghosh: “গলা টিপে দেবো!” রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলা তৃণমূল কর্মীদের বিক্ষোভে রণংদেহী দিলীপও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ মার্চ: শুক্রবার দুপুরে ‘রেল শহর’ খড়্গপুরের ৬নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার উদ্বোধনে গিয়ে এলাকার মহিলা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। দিলীপকে দেখেই তাঁদের প্রশ্ন, “দাদা এতদিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর (প্রদীপ সরকার) রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন?” পাল্টা দিলীপ ঘোষ ওই মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমি টাকা দিয়েছি। কারুর বাপের টাকা নয়! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে যাও।” এরপরই ক্ষেপে যান ওই মহিলা তৃণমূল কর্মীরা। তাঁরা বলেন, “আপনি বাপ তুললেন কেন?” পাল্টা দিলীপ বলেন, “চৌদ্দপুরু তুলব। আমি টাকা দিয়েছি, তাই আমি উদ্বোধন করতে এসেছি। কারুর বাপের টাকা নয়। ন্যাকামি করবেন না! প্রদীপকে গিয়ে বল।” মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে “গলা টিপে দেবো” বলতেও শোনা যায় ক্ষুব্ধ দিলীপকে!

মহিলা কর্মীদের বিক্ষোভ:

বিজ্ঞাপন (Advertisement):

এরপরই মহিলা তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষ এবং বিজেপি-র জেলা সভাপতি সুদাম পণ্ডিতের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। গাড়িতে জুতো মারা হয় বলে অভিযোগ। এমনকি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের এমপি ল্যাডের বোর্ড তুলে ফেলে দেন মহিলারা। ঘটনা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়! পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছতে হয় খড়্গপুর টাউন থানার পুলিশকেও। দিলীপ সাংবাদিকদের বলেন, “আমাকে জিজ্ঞেস করছে কেন এসেছেন? আমি টাকা দিয়েছি, আমিই তো উদ্বোধন করব।” বাপ তোলার অভিযোগ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “দিলীপ ঘোষ বাপ তুলেই কথা বলবে। ৫০০ টাকার চাকর সব। ঘেউ ঘেউ করছে।” ৬নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রদীপ সরকার এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “মহিলাদের প্রতি এই ধরনের মন্তব্য! আমরা ধিক্কার জানাচ্ছি।” তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “এটাই বিজেপির সংস্কৃতি। এটাই দিলীপ ঘোষের সংস্কৃতি!”

মুখোমুখি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago