বিদ্যুৎ পৌঁছল এলাকায় :
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি:’আলো ভুবন-ভরা’ নয়। এ যেন প্রদীপের তলাতেই অন্ধকার! প্রমাণ, পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভার খিড়কি বাজারের পাঁচটি পরিবার। ‘পৌরসভা’ এলাকায় বসবাস করলেও, দীর্ঘ ২৫ বছর ধরে লণ্ঠনের আলোই ছিল তাঁদের সম্বল। অবশেষে পৌঁছল বিদ্যুৎ। ‘আধুনিক যুগ’ এর আলোয় আলোকিত হল ওই পরিবারগুলি!
জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার খিড়কি বাজার এলাকায় বসবাসকারী ৫টি পরিবারের প্রায় ২৫ জন সদস্যের ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও; তাঁরা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। কারণ, বিদ্যুৎ লাইনের তার আসবে কোন দিক দিয়ে, এই নিয়েই দেখা দিয়েছিল জট। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। পৌরসভার জনবহুল এলাকায় প্রায় সমস্ত বাড়িতে বিদ্যুৎ থাকলেও পাঁচটি পরিবার এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল। অবশেষে, জমি জট কাটিয়ে প্রশাসনের সহযোগিতায় বিদ্যুৎ পেল ওই পরিবারগুলি। শনিবার বিদ্যুৎ পাওয়ার পরেই বিদ্যুতের সুইচ টিপে ল্যাম্প জ্বালিয়ে উদ্বোধন করেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাস সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। স্বাভাবিকভাবেই, মহা শিবরাত্রির পুণ্য দিনে ‘আলোর হাসি’তে বাঁধ ভাঙলো পরিবারের সদস্যদের মুখে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…