Recent

স্বামী কর্মসূত্রে বাইরে, অর্ধনগ্ন অবস্থায় স্ত্রী’র মৃতদেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে! তদন্ত শুরু পুলিশের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: স্বামী কর্মসূত্রে বাইরে। বাড়ির ভিতর অর্ধনগ্ন অবস্থায় পড়ে স্ত্রী’র মৃতদেহ! মৃতদেহের পাশে মদের বোতল ও বিভিন্ন খাবার-দাবার পড়ে থাকতে দেখেছেন গ্রামবাসীরা। খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধার করে, তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়ন্তীপুরে। জানা যায়, সোমা পাল (২৬) নামে ওই গৃহবধূ তাঁর আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। মহিলার স্বামী গোবিন্দ পাল (৩২) পেশায় সোনার কারিগর। বোম্বেতে থাকেন। সোমবার সকাল থেকেই সোমা পালের কোনও সাড়াশব্দ মেলেনি এবং বাড়ির বাইরেও বেরোননি। এদিন, সকালে সোমা পালের বাড়িতে গোয়ালা দুধ দিতে যায় এবং কারও সাড়া শব্দ না পেয়ে ফিরে যায়। এদিকে, বাড়িতে আড়াই বছরের মেয়ে মায়ের আওয়াজ না পেয়ে সকাল থেকে কান্নাকাটিও করতে থাকে। সেই কান্নাকাটির আওয়াজ শুনেই, প্রতিবেশী এক মহিলা সোমা পালের বাড়িতে যায় কি হয়েছে দেখতে! বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতেই ওই মহিলার নজরে আসে পুরো ঘটনাটি।

মৃতদেহ উদ্ধার:

প্রতিবেশী ওই মহিলা বাড়ির ভিতরে, খাটের নিচে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন গৃহবধূর মৃতদেহ! প্রতিবেশী মহিলা ওই দৃশ্য দেখার পরই পাশাপাশি অন্যান্য বাড়ির সকলকে এবং কাছাকাছি থাকা লোকজনকে জানান। এরপরই, মৃত মহিলার বাড়িতে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রকোনা থানার ও.সি সহ পুলিশ পৌঁছয়। পরে ঘটনাস্থলে যান ঘাটালের এসডিপিও অগ্নীশ্বর চৌধুরীও। মৃতদেহ উদ্ধার করা হয় এবং তাঁর স্বামীকেও খবর দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, মৃত মহিলার গলায় রয়েছে আঘাত। মৃতদেহের পাশেই পড়ে ছিল সিগারেট, মদের বোতল এবং বিভিন্ন খাওয়ার-দাওয়ার! আর, এতেই ঘনাচ্ছে রহস্য। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ বোঝা যাবে। তবে, এলাকাবাসী জানিয়েছেন, মৃত সোমা পাল তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে একাই থাকতেন। প্রতিবেশীদের সাথে তেমন কোনও সম্পর্ক ছিলনা। বাড়িতে স্বামী না থাকলেও, মাঝে মধ্যে বাড়িতে অচেনা লোকের আনাগোনা ছিল! এদিনও তেমন কোনো ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীদের অনুমান। তারপরই হয়তো খুনের ঘটনা ঘটতে পারে! মৃত মহিলার স্বামী এবং তাঁর বাপের বাড়ি (ঘাটাল থানার মনোহরপুরে)-তে খবর দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় নিঃসন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে!

ঘটনাস্থলে পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago