Lockdown

IIT Kharagpur: আর কনটেনমেন্ট নয়, ২৩ জানুয়ারি অবধি কড়া লকডাউন আইআইটি খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: গত কয়েকদিনে তিনশো ছাড়িয়ে গেছে মোট সংক্রমণ! চেষ্টা করা হয়েছিল মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ কমানোর। কিন্তু, হয়নি। গত ২-৩ দিনে ফের ৭০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে। এর মধ্যে পড়ুয়ার সংখ্যাও প্রায় ২০। অগত্যা আগামীকাল থেকে ২৩ জানুয়ারি অবধি টোটাল লকডাউনের পথে হাঁটল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ।

কড়া লকডাউনের পথে হাঁটল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur), প্রতীকী ও ফাইল ছবি :

একদিকে যখন, রাজ্যজুড়ে কিছুটা হলেও লকডাউন বিধি শিথিল করে মেলা, শ্যুটিং, জিম ও বিয়েবাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এবং রাজ্যে কিছুটা হলেও কমেছে সংক্রমণের হার; ঠিক সেই সময়ই আইআইটি খড়্গপুর সম্পূর্ণ উল্টো পথে হেঁটে পূর্ণ লকডাউন ঘোষণা করল। শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত এবং জরুরি পণ্য সংক্রান্ত দোকান ও পরিষেবা চালু থাকবে। বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানা গেছে। বাইরে থেকে ঢোকা এবং বাইরে বেরোনোও বন্ধ থাকবে। পড়ুয়া তথা রিসার্চ স্কলারদেরও অনলাইনে ক্লাস হবে। হোস্টেলের বাইরে বেরোনো যাবেনা। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৯৩৮৫ জন (মৃত্যু ৩৩)। তবে, নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৩৫,৫১৫ টি। সংক্রমণের হার ২৬.৪৩ শতাংশ। জেলাতেও কমেছে করোনা’র পরীক্ষার সংখ্যা। মাত্র ৮৬৩-টি নমুনা পরীক্ষা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় এবং জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৬৭ জন (মৃত্যু হয়নি)। সংক্রমণের হার কমে হয়েছে ৭.৩ শতাংশ!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago