Recent

Kharagpur: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে হিরণ! উল্টো জাতীয় পতাকা উত্তোলন খড়্গপুরে, ভুল বুঝতে পেরেই তড়িঘড়ি নামানো হল পতাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি:’বিতর্ক’ যেন কিছুতেই পিছু ছাড়ছে না খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের। এবার, প্রজাতন্ত্র দিবসে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে জড়ালেন! পতাকা উল্টো অবস্থাতেই উত্তোলন করার পর, ভুল বুঝতে পেরে তৎক্ষনাৎ তা নামিয়ে ফেলে, পুনরায় তা সঠিকভাবে উত্তোলন করা হয়। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের ২৬ নং ওয়ার্ডের বোগদা এলাকায় বুধবার এই ঘটনাটি ঘটে। রেলের নতুন ফুট ওভারব্রিজ হয়েছে যেখানে, সেই এলাকাতেই নিজের অনুগামীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে এই বিভ্রাট ঘটে! হিরণ আজ ওই এলাকায় বিভিন্ন দলের একাধিক কর্মী সমর্থককে বিজেপি-তে যোগদানও করান। তা সত্বেও, কর্মী সমর্থকদের এই ভুলের কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে বিধায়ককে। যদি বিষয়টি শেষ মুহূর্তে সামলে নেন তিনি!

উল্টো জাতীয় পতাকা :

অন্যদিকে, খড়্গপুর শহরেই আছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি খড়্গপুর শহরের ২৪ নং ওয়ার্ডে সাঁজোয়াল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন এবং সারাদিন ধরেই বিভিন্ন কর্মসূচীর মধ্যে থাকেন। কিন্তু, শহরে থাকলেও, কোন কর্মসূচিতেই দেখা যায়নি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়-কে! সূত্রের খবর অনুযায়ী, হিরণ-কে নাকি আমন্ত্রণ-ই জানানো হয়নি। তবে, হিরণ তাঁর মতো করেই, নিজের অনুগামীদের নিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করেন। এমনকি যোগদানও করান। তা সত্ত্বেও, ‘উল্টো পতাকা’ উত্তোলন করতে গিয়ে ফের একবার বিতর্কে জড়ালেন তিনি।

বিতর্কে হিরণ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago