Education

Paray Shikshalay: পশ্চিম মেদিনীপুরে চলছে প্রকৃতির কোলে শিক্ষালয়! খুশি অভিভাবক থেকে ছাত্র-ছাত্রীরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: রাজ্য সরকার ঘোষণা করেছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে প্রাথমিক পড়ুয়াদের (প্রাক প্রাথমিক থেকে চতুর্থ/পঞ্চম) জন্য চালু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। তবে, তার আগেই পশ্চিম মেদিনীপুরে খুলে গিয়েছে বিদ্যালয়। সমস্ত করোনা বিধিকে মান্যতা দিয়ে বেশ কয়েক দিন ধরেই চলছে স্কুলের পঠন পাঠন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের খিরাটি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের অনুমতি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে, প্রকৃতির মাঝে পাঠশালা। ১৩৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই ভাবেই শিক্ষালয় শুরু করেছেন শিক্ষকরা। আর, স্কুল খোলাতে বেজায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক ও শিক্ষকরা। অভিভাবকরা বলছেন, ছেলেরা ভুলতে বসেছিল স্কুল কি, তারা ভুলতে বসেছিল পড়াশোনা। শিক্ষকদের এই প্রচেষ্টার খুব দরকার ছিল।

চলছে স্কুল :

উল্লেখ্য যে, সরকারের ঘোষণা অনুযায়ী ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে পাড়ায় পাড়ায় পড়াশোনা চালু করা হবে। পাড়ায় শিক্ষালয় চালু হবে ৭ ফেব্রুয়ারী থেকে। এতে খুশি অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু, পাড়ায় শিক্ষালয়ের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হবে, এমনি জানালেন শিক্ষকরা। কিন্তু, সেই সমস্যাকে সামনে রেখেই শিক্ষকরা চালিয়ে যাবেন পাড়ায় পাড়ায় শিক্ষালয়। কারণ, তা না হলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে যাবে! তবে, বেশিরভাগ শিক্ষক সমাজ অবশ্য চাইছেন, আর দেরি নয়, সংক্রমণ কমেছে তাই শ্রেণীকক্ষেই পড়াশোনা চালু করা হোক।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago