Recent

Midnapore: ওভারটেক করতে গিয়ে বিপত্তি! খড়্গপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১, আহত প্রায় ২০

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: ওভারটেক করার সময়ই টায়ার ফেটে গিয়ে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্ট গেলো আমলাশুলি-দীঘা যাত্রীবাহী বাস! শনিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে খড়গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬নং জাতীয় সড়কে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। আহত প্রায় ১৮-২০ জন। তাঁদের উদ্ধার করে যথাক্রমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় ১৫ জনকে পাঠানো হয়ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। আছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মী ও আধিকারিকরাও। ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে।

বাসের রেষারেষিতে দুর্ঘটনা:

বিজ্ঞাপন:

শনিবার দুপুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক জানিয়েছেন, দু’টি বাসের মধ্যে রেষারেষির কারণেই এই দুর্ঘটনা! প্রায় ১৮-২০ জন আহত হয়েছেন। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। তিনি জানিয়েছেন, বাসটি মেদিনীপুর থেকে দীঘা যাচ্ছিল। বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রাথমিক অনুমান, দ্রুতগতিতে ওভারটেক করার সময় বাসের টায়ার ফেটে যাওয়াতেই নিয়ন্ত্রণ হারান চালক। প্রত্যক্ষদর্শীরাও তেমনটাই জানিয়েছেন।

আমলাশুলি-দীঘা বাস দুর্ঘটনার কবলে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

2 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

3 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago