Recent

Paschim Medinipur: নারী দিবসের পরদিন সাত সকালেই পশ্চিম মেদিনীপুরে নদী থেকে উদ্ধার মহিলার গলা কাটা মৃতদেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: মঙ্গলবার (৮ মার্চ) ঘটা করে পালন করা হল আন্তর্জাতিক নারী দিবস। আর, তার ঠিক পরদিন সাত সকালেই নদী থেকে উদ্ধার হলো এক মহিলার গলা কাটা মৃত দেহ! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের। দাসপুরের কলোরা স্কুলের পাশে কংসাবতী নদীর জল থেকে বুধবার উদ্ধার হয় এই গলাকাটা মৃতদেহ। দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

নারী দিবসের পরদিন সাত সকালেই পশ্চিম মেদিনীপুরে নদী থেকে উদ্ধার মহিলার গলা কাটা মৃতদেহ :

স্থানীয় সূত্রে জানা যায়, কলোরা গ্রামের বেশ কিছু মানুষ যখন বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, তখনই মৃতদেহটি নদীর জলে ভাসতে দেখেন। তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেন দাসপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটিকে নদীর জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান, গতকাল রাতেই হয়তো নৃশংস ভাবে খুন করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে দেহ! তবে কি কারণে, কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ। মৃত ওই মহিলার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago