Accident

Accident: স্কুল যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর! পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভের আগুন জ্বললো

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ:স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির চাকায় পড়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পশ্চিম মেদিনীপুরে! টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল পুলিশকেও। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলমিজোড় এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাতাসা পড়িয়া বুধবার বাড়ি থেকে সাইকেলে চড়ে স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ঘাটাল হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন!

মর্মান্তিক মৃত্যু ছাত্রী :

এদিকে, স্কুলছাত্রী নাতাশার মৃত্যুতে একদিকে যেমন নেমে এসেছে শোকের ছায়া, ঠিক তেমনই রীতিমতো বিক্ষোভের আগুন জ্বললো এলাকায়। ঘটনার পরই দাসপুরের বেলতলায় গ্রামীণ সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। টায়ার জ্বালিয়ে, বাঁশ ফেলে অবরুদ্ধ করে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ওই রাস্তা বেহাল। তার জেরে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। বেহাল রাস্তার উপর দিয়েই মেশিন ট্রলির দৌরাত্ম্য বেড়ে চলেছে! যার জেরে আজ এক পঞ্চম শ্রেণির ছাত্রীর প্রাণ গেছে। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথেও বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago