দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: শীতের সন্ধ্যায় এক অচেনা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল মেদিনীপুরের কোতোয়ালী থানা। মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার জানা পাড়ার একটি পুকুর থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, পুলিশ এখনও তাঁর পরিচয় জানতে পারেনি। জানতে পারেনি, কিভাবেই বা এই পুকুরে মধ্যবয়স্ক এই ব্যক্তির মৃতদেহ এল! মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার অন্তর্গত নজরগঞ্জ জানাপাড়ায় একটি পুকুরের জলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার ছেলেরা। জানা পাড়ার মাঠে খেলতে গিয়ে তারা মাঠের পাশে পুকুরে এই মৃতদেহ দেখতে পায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় কোতোয়ালী থানায়। সন্ধ্যা নাগাদ কোতোয়ালী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় বাসিন্দাদের। তবে, তাঁরা জানান, ওই ব্যক্তি এলাকার নয়! তবে, কিভাবে বা কোথা থেকে ওই ব্যক্তির মৃতদেহ এই পুকুরে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…