Recent

নেশা করার প্রতিবাদ করায় এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: এক সপ্তাহ-ও হয়নি বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় খুন হতে হয়েছে এক যুবককে, এবার নেশা করার প্রতিবাদ করায় এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে। আর পরপর এইসব ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা বলছেন, “ক্রমেই যেন খড়্গপুর নিজের নিজের পুরানো রূপ (গুলি-বোমার শহর) ধারণ করছে!” সূত্রের খবর অনুযায়ী, এলাকায় নেশা করছিল কিছু যুবক। আর তারই প্রতিবাদ করায় এক ব্যক্তির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল খড়্গপুর শহরের ভগবানপুর এলাকায়।

ঘটনার বিবরণ দিচ্ছেন বাড়ির সদস্যরা :

জানা গেছে, এস. ভি লক্ষ্মী নারায়ণ রাও নামে এক ব্যবসায়ী শনিবার নিজের বাড়িতে পুজো করছিলেন, সেই সময়ই দুপুর নাগাদ তাঁর ছাদের উপরে আচমকা বোমা পড়ে। বাড়িতে শিশু ও মহিলারাও ছিল। বিকট শব্দ শুনে ছাদের ওপরে গিয়ে সকলে দেখেন যে বোমা! এরপরই লক্ষ্মী নারায়ণ রাও পুলিশকে খবর দিলে খড়্গপুর টাউন থানার পুলিশ পুলিশ সেখানে পৌঁছয়। লক্ষ্মী নারায়ণ বাবু’র দাবি, কয়েকদিন আগে তিনি এলাকার কয়েক জন যুবকের নেশা করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তবে তিনি বোমা ছুঁড়তে কাউকে দেখেন নি! এদিকে, দিনেদুপুরে তাঁর বাড়িতে বোমা কে বা কারা ছু্ঁড়ল, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

ঘটনা ঘিরে চাঞ্চল্য :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago