Murder

নির্মম-পাশবিক! খুন করে যুবককে পুঁতে দেওয়ার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, উদ্ধার করলো পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: নির্মম, পাশবিক বললেও কম বলা হবে! চোর সন্দেহে এক যুবককে গুলি চালিয়ে খুন, তারপর ‘অপরাধ’ আড়াল করতে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠলো বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর। শনিবার মাটি খুঁড়ে গুলিবিদ্ধ সেই যুবকের দেহ উদ্ধার করল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। মৃত যুবকের নাম কাশীনাথ দলই। আপাততো তার দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মৃত যুবকের দেহ উদ্ধার :

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত কাটাপোল গ্রামের বাসিন্দা কাশীনাথ দলই (ডাক নাম পটলা) নামে বছর আঠেরোর এক যুবক। গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল কাছাকাছি মাঠে। সেখানেই স্থানীয় একটি বন্ধ কারখানার প্রাচীর ভাঙা ছিল, আর সেই ভাঙা প্রাচীরের ভিতরেই ঢুকে পড়ে গরু। আর ওই গরুকে আনতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছে এমনটাই অভিযোগ করেছেন পরিবার ও গ্রামবাসীরা। চোর সন্দেহে গুলি চালিয়েছে নিরাপত্তাকর্মীরা, এমনটাই দাবি পরিবার ও স্থানীয়দের। তারপর, নিজেদের ভুল বুঝতে পেরে, যুবককে মাটিতে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ! যদিও, এই ঘটনার জেরে রহস্য দানা বেঁধেছে যে পুলিশকে না জানিয়ে কী করে গুলিবিদ্ধ যুবকের দেহ মাটিতে পুঁতে দেওয়া হলো। গোটা ঘটনায় মুখে কুলুপ পুলিশেরও। শনিবার মৃত যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে, সেখানেই তার দেহের ময়নাতদন্ত করা হবে।

কাশীনাথ দলই :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago