Recent

‘গুটখা’ বন্ধের নির্দেশিকা! কার্যকর হলে শুধু প্রাণ নয়, বাঁচবে হাসপাতাল-অফিস-আদালতের দেওয়ালগুলিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ অক্টোবর: ফের একবার রাজ্যে গুটখা ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, বিক্রি ও মজুত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী ৭ নভেম্বর থেকে পরবর্তী এক বছর পর্যন্ত রাজ্যে গুটখা, পানমশালা ও তামাকজাত দ্রব্যের বিক্রি ও উৎপাদন বন্ধ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এই দ্রব্যগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই এগুলি পুরোপুরি বন্ধ করা হচ্ছে আগামী একবছরের জন্য। তবে, সংশয় থেকেই যাচ্ছে, এই নির্দেশিকা কতটুকু কার্যকর করা হবে তা নিয়ে! কারণ, এর আগেও এই নির্দেশিকা জারি করা হয়েছে, তা সত্বেও পশ্চিমবঙ্গে রমরমিয়ে বিক্রি হচ্ছে গুটখা, পানমশালা ও তামাকজাত দ্রব্য।

গুটখা’র পিকে জর্জরিত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন লিফটের দেওয়ালও (ছবি- মণিরাজ ঘোষ) :

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন রাজ্যের মতো এরাজ্যেও পুরোপুরি বন্ধ হওয়া উচিত গুটখা ও তামাকজাত দ্রব্য। এর‌ ফলে, একদিকে যেমন কমবে ক্যানসারের মতো মারণ রোগের প্রাবল্য, অন্যদিকে রোগ-জীবাণু ছড়ানোও অনেক কমে যাবে! কারণ, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্য গুলিতে গুটখা, পানমশালা ও তামাকজাত দ্রব্য খেয়ে যত্রতত্র পিক ফেলার প্রবণতা লক্ষ্য করা যায়। ছড়ায় রোগ-জীবাণু। শুধু তাই নয়, সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে অফিস-আদালত সর্বত্র গুটখা আর পানের পিক দৃষ্টিদূষণ ও পরিবেশ দূষণেরও সৃষ্টি করছে! তাতে কি? হুঁশ নেই কারুরই। এবার, অতিমারীর আবহে সত্যিই যদি এই নির্দেশিকা কার্যকর করা হয়, তবে একদিকে যেমন মারণ রোগের ঝুঁকি কমবে, ঠিক তেমনই হাঁফ ছেড়ে বাঁচবে হাসপাতাল-অফিস-আদালতের দেওয়ালগুলিও, মনে করছেন সচেতন নাগরিকরা!

কবে হুঁশ ফিরবে মানুষের? (ছবি- মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লিফটের ভেতরের, তুলেছেন- মণিরাজ ঘোষ) :

গুটখা, পানমশালা ও তামাকজাত দ্রব্য বন্ধের নির্দেশিকা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago