Recent

Primary Teachers: পশ্চিম মেদিনীপুরের প্রায় এক হাজার প্রাথমিক শিক্ষকের বেতন বৃদ্ধি! নভেম্বরেই পেলেন বর্ধিত বেতন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: চাকরিজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৮ বছরের ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি (18 years Benefit)। এই বছর পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় একহাজার প্রাথমিক শিক্ষকের সেই বেতন বৃদ্ধি হল। কোনরকম বকেয়া ছাড়াই নভেম্বর মাসের বেতনের সঙ্গে এই ‘বর্ধিত বেতন’ পেলেন জেলার প্রায় এক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। এতকাল এই সমস্ত ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির টাকা ‘এরিয়ার’ বা বকেয়া হিসেবে থেকে যেত এবং পরবর্তী সময়ে তা মিটিয়ে দেওয়া হতো বলে জানিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা। এই প্রথম বেতন বৃদ্ধি হওয়ার মাসেই অর্থাৎ ১৮ বছর পূর্ণ হওয়ার মাসেই সরাসরি পুরো বেতন পেলেন জেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা! স্বভাবতই এই কারণে খুশি তাঁরা। তবে এজন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই-কে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি তাঁরা!

চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষয়ের তৎপরতায় খুশি শিক্ষক শিক্ষিকারা :

জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফেও ধন্যবাদ জানানো হয়েছে চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে জানিয়েছেন, “আগে এই ১৮ বছরের বেতন বৃদ্ধি এত দ্রুত হতো না। তা এরিয়ার বা বকেয়া থেকে যেত। কিন্তু, এবার প্রথম মাস থেকেই সরাসরি বেতন বৃদ্ধির টাকা পেলেন জেলার শিক্ষক-শিক্ষিকারা। এজন্য চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষয়ের তৎপরতা অনস্বীকার্য। ‌ জেলার সকল শিক্ষক-শিক্ষিকার তরফে তাঁকে ধন্যবাদ জানাই।” প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী চাকুরিজীবনের ১০ বছর, ১৮ বছর ও ২০ বছরে বিশেষ বেতন বৃদ্ধি হয় শিক্ষক-শিক্ষিকাদের (অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে ৮, ১৬ ও ২৫ বছরে)। এই বছর সেই বেতন বৃদ্ধির সুবিধা পেলেন পশ্চিম মেদিনীপুরের প্রায় এক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (নিজস্ব ছবি) :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago