Corona Update

Omicron: ওমিক্রনের পাশাপাশি দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা! সংক্রমণ রুখতে নয়া সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্যদফতরের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২২ ডিসেম্বর: করোনার নয়া স্ট্রেন ওমিক্রনকে ঘিরে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সংক্রমণের রাশ টানতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থাও। কিন্তু, তাও প্রতিদিনই নিজের দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ২১৩ জন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। দিল্লি এবং মহারাষ্ট্রে ক্রমশ প্রভাব বিস্তার করছে ওমিক্রন। এদিকে, ওমিক্রন আতঙ্কের মাঝেই এবার দেশে বাড়লো করোনার দৈনিক সংক্রমণের হারও। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৫ হাজার ৩২৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৪৫৩। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৮ হাজার ১৯০ জন। যা গত ৫৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৬ জন। এখনও পর্যন্ত দেশে ১৩৮ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, ওমিক্রনের সংক্রমণ রুখতে এবার বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য স্বাস্থ্যদফতরও। নয়া সিদ্ধান্ত অনুযায়ী জানা গিয়েছে যে, কোনো করোনা আক্রান্তের ভাইরাল লোড বা সিটি ভ্যালু এবার ৩০-এর নিচে থাকলেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে। আপাতত কলকাতার করোনা রোগীদের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীকালে রাজ্যের বিভিন্ন জায়গায় নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে বলে জানা গিয়েছে। এদিকে সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা ও ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সমস্ত বিষয়ের খতিয়ান নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সচিব সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের।

ওমিক্রন আক্রান্তের সংখ্যা :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago