Rape

West Midnapore: নেমন্তন্ন করতে এসে একলা পেয়ে তরুণীকে ধর্ষণ! গুরুতর আহত নির্যাতিতাকে ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যালে, পুলিশ হেফাজতে ধর্ষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: ফের ধর্ষণের ঘটনা পশ্চিম মেদিনীপুরের পিংলায়! নেমন্তন্ন (নিমন্ত্রণ) করতে এসে তরুণীকে একলা পেয়ে ধর্ষণ করে এক যুবক। রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মেদিনীপুর আদালত তার চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ক্ষিরাই ৬ নং নম্বর অঞ্চলের ঘোড়ামারা এলাকায়। ওই গ্রামের কারো বাড়িতে অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে এলাকার লোকেদের নেমন্তন্নের করার জন্য আহমাদুল্লাহ খান (ওরফে মোস্তাক) নামে ওই যুবক লোকের বাড়িতে বাড়িতে গিয়ে নেমন্তন্ন জানানোর কাজ করত।‍‌ মঙ্গলবার বিকেলে এলাকার বিভিন্ন লোকের বাড়িতে নেমন্তন্ন জানানোর পর ওই তরুণীর বাড়িতে নেমন্তন্ন জানাতে গেলে বাড়িতে কেউ না থাকায় তরুণীকে বাড়িতে একলা পেয়ে ধর্ষণ করে চলে যায় মুস্তাক! তরুণীর মা বাড়িতে ফিরে দেখেন, মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করলে তরুণী বলে, মোস্তাক খান ধর্ষণ করে পালিয়ে গেছে! এরপর, তরুণীকে নিয়ে তার মা প্রথমে পিংলা হাসপাতালে যান। পরবর্তীকালে, তরুণীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়।

হাসপাতালের পথে নির্যাতিতা:

পিংলা থানায় মুস্তাক খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরই পিংলা থানার পুলিশ তদন্ত নেমে মঙ্গলবার রাতেই মুস্তাক খান নামে ওই যুবককে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তার পুলিশ হেফাজত (৪ দিনের) মঞ্জুর করেছেন বলে জানা গেছে। এদিকে, ঘটনা ঘিরে সমালোচনার ঝড় জেলা জুড়ে। বিরোধীদের দাবি, গত এক বছরে পিংলায় এই নিয়ে ৩-৪টি ধর্ষনের ঘটনা ঘটেছে। জেলা জুড়ে প্রায় ১০-১২ টি ধর্ষণের ঘটনা ঘটেছে! যদিও, প্রতিটি ক্ষেত্রেই পুলিশ তৎপর হয়েছে। তবে, বারবার এই ধরনের ঘটনা ঘটায় সমালোচনার ঢেউ জেলাজুড়ে।

গ্রেফতার অভিযুক্ত:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago