Railway

Coromandel Express: করমন্ডল দুর্ঘটনায় তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর! পাঠানো হল ২৩টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বালেশ্বর, ২ জুন: বালেশ্বরের কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত শতাধিক যাত্রীর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর। জানা যায়, করমন্ডল ও মালগাড়ির মুখোমুখি ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির ২-৩টি বগি ছিটকে গিয়ে পাশের লাইনের হাওড়া-ব্যাঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেসসের শেষ ৩টি বগিকে ধাক্কা মারে। ফলে লাইনচ্যুত হয় যশবন্তপুরের ওই বগি গুলিও। গত কয়েক দশকের মধ্যে সবথেকে ভয়াবহ এই দুর্ঘটনায় নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারের তরফে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। কেন্দ্রীয় রেলমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের তরফে 102 অ্যাম্বুলেন্স সহ অন্তত ২৩টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে। ১০ জন চিকিৎসকের একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্য শংকর সারেঙ্গী।

করমন্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে:

এদিকে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজকর্মীরা রক্তের জন্য ছোটাছুটি শুরু করেছেন ইতিমধ্যে। সূত্রের খবর অনুযায়ী, পিংলা সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান থেকে যাত্রীরা ভেলোরে উদ্দেশ্যে গিয়েছিলেন চিকিৎসা করাতে। উদ্বিগ্ন পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের তরফে। এদিকে, বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে দশটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রমাপ্রসাদ গিরি, শঙ্কর গুছাইত সহ জেলা বিজেপির একাধিক নেতা।

শুভেন্দু অধিকারীর পোস্ট:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago