Politics

মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি মনোনীত হলেন সুজয় হাজরা, ঘাটালে আশিস হুদাইত! যুব সভাপতি যথাক্রমে সন্দীপ ও দীপালি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: ঠিক এক মাস আগে (১৩ ই জুলাই) বেঙ্গল পোস্ট (thebengalpost.net) নিউজ পোর্টাল যে সম্ভাব্য রদবদলের ইঙ্গিত দিয়েছিল শাসকদল তৃণমূলের জেলা কমিটির বিষয়ে তা প্রায় অক্ষরে অক্ষরে মিলে গেল! খেলা দিবসেই ঘোষণা হয়ে গেল জেলা তৃণমূলের নতুন রদবদলের বিষয়টি। পশ্চিম মেদিনীপুর জেলা-কে সাংগঠনিকভাবে ২ টি ভাগে ভাগ করা হয়েছে। মেদিনীপুর ও ঘাটাল। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নতুন সভাপতি মনোনীত হলেন জেলার সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক তথা জেলার দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা সুজয় হাজরা। চেয়ারম্যান আছেন যথারীতি বিধায়ক (খড়্গপুর গ্রামীণ) দীনেন রায়। অপরদিকে, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি মনোনীত হলেন আশিস হুদাইত। চেয়ারম্যান অমল পন্ডা।

সুজয় হাজরা (খেলা হবে দিবসে আজকের ছবি) :

অন্যদিকে, মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি হলেন শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ। ঘাটালের যুব সভাপতি হলেন দীপালি সিং। মেদিনীপুর শহর সভাপতি থাকলেন যথারীতি বিশ্বনাথ পান্ডব। (বিস্তারিত আসছে, নজর রাখুন বেঙ্গল পোস্টে)।
***আরও পড়ুন : মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা সভাপতি হলেন কল্পনা সিট, ঘাটালে দিপালী সিং….

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

14 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago