Politics

সাংসদ দেবের গ্রামেই সামাজিক বয়কটের মুখে ১৮ জন বিরোধী নেতার পরিবার! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় নিন্দার ঝড়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: এবার খোদ সাংসদ দীপক অধিকারী (দেব)’র গ্রাম মহিষদায় আঠারোটি পরিবারকে বয়কট করার হুঁশিয়ারি দিয়ে লিফলেট বিলির অভিযোগ উঠল! যে পোস্টারে উল্লেখ রয়েছে “মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস” এর নাম। পোস্টারের বয়ান অনুযায়ী— “বুথ নম্বর ১৭৬, ১৭৯। পার্টির অনুমতি ছাড়া এই সমস্ত ব্যক্তিদের কোন জিনিসপত্র বিক্রয় করা যাবে না। চা দোকানদার দের উদ্দেশ্যে জানানো যায়, এই ব্যক্তিদের চা দেওয়া যাবে না।” এরপর, সেই পোস্টারে ১৮ জন বিজেপি ও সিপিআইএম নেতা-কর্মী-সমর্থকদের নাম দেওয়া রয়েছে। পাশাপাশি পোস্টারের শেষাংশে লেখা রয়েছে, “উপরোক্ত ব্যক্তিদের পার্টির (মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) অনুমতি ছাড়া যে দোকানদার সামগ্রী বিক্রয় করিবে, তাহাকে কঠোর শাস্তি প্রদান করা হইবে।”

মহিষদা গ্রাম :

এই ধরনের পোস্টারকে ঘিরেই বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুরের “কুখ্যাত” কেশপুর রীতিমতো সরগরম! শুরু হয়েছে, রাজনৈতিক চাপানউতোর। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি তন্ময় ঘোষ জানান, “শুধু বয়কট নয়, কেশপুর বিধানসভা জুড়ে বিরোধীদের মারধর থেকে শুরু করে বাড়িছাড়া, বাড়িতে লুটপাট, গ্রামছাড়া করেছে তৃণমূল। ইতিহাস এদের কোনদিন ক্ষমা করবে না।” বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখার্জি বলেছেন, “মহিষদাতে বিরোধী দলের এর ১৮ জনকে সামাজিক বয়কট করা হয়েছে! অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন।” সিপিআইএমের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, “দিব্যেন্দু মন্ডল সহ যে সকল নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা সকলের কাছেই জনপ্রিয় ও অজাতশত্রু। একদল নোংরা মানসিকতার ভুঁইফোড় তৃণমূল কর্মীরা এই ধরনের কাজ করেছে। আর এই দলে তো কারুর উপর নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই!” যদিও বিজেপি ও সিপিআইএমের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে জানিয়েছেন, কেশপুর ব্লক তৃণমূল সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী। তিনি বলেন, “বিজেপি গোহারা হেরে যাওয়ার পর নতুন করে এলাকায় রাজনৈতিক অস্তিত্ব কায়েম করার জন্য তৃণমূলের নাম দিয়ে এইসব করে বেড়াচ্ছে।” তবে, কেশপুর বিধানসভার এই দুটি বুথেই (১৭৬ ও ১৭৯) বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল! তবে কি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই কাজ করা হয়েছে? অভিযোগ উড়িয়ে দিয়ে, এই ঘটনাকে বিরোধীদের অপপ্রচার ও চক্রান্ত বলেছেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

এই সেই লিফলেট :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

4 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago